নিউজ

নতুন প্রকল্পের ঘোষণা উদ্ধব সরকারের, ১০ টাকায় খাওয়ার এবং সাথে ১ টাকায় চিকিৎসা

মহারাষ্ট্র : দীর্ঘ টানাপোড়ন, পট পরিবর্তনের পর মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন উদ্ধব বাল ঠাকুর। অনেক টানাপোড়ন পেরিয়ে মহারাষ্ট্রে তৈরী হল স্থায়ী সরকার। তাই এই সরকারকে টিকিয়ে রাখার জন্য এবং কৃষক দুরবস্থা এবং কর্ম সংস্থানের ব্যবস্থা করে জনগণের আস্থা অর্জনে নতুন জনমোহিনী প্রকল্পের ঘোষণা করলো উদ্ধব সরকার।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হওয়ার পর উদ্ধব ঠাকুর দাবি করেছিলেন যে তার সরকার জনগণের সরকার এবং মহারাষ্ট্রবাসী যাতে পেটপুরে খেতে পারে তার জন্য তিনি নতুন প্রকল্প আনার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তাই শপথ গ্রহণ করার পরেই মন্ত্রীসভার প্রথম বৈঠকে তিনি আমজনতার জন্য নতুন কর্মসূচি হিসাবে কিছু জনমোহিনী প্রকল্পের কথা ঘোষণা করেন। এই প্রকল্পে তিনি দরিদ্র পরিবারের জন্য ১ টাকায় চিকিৎসা এবং ১০ টাকায় অন্নহীনদের ভরপেট খাওয়ার দেওয়ার কথা ঘোষণা করেন।

এছাড়া এই প্রকল্পে উদ্ধব সরকার দরিদ্র পরিবারের মেয়েগুলির জন্য বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করেন। এর পাশাপাশি স্বাস্থ্য, শিক্ষা কর্মসংস্থান এবং কৃষিক্ষেত্রে উন্নতি সাধন করার উপর জোর দেওয়া হয়। তাছাড়া বেসরকারি চাকরিতে স্থানীয় বাসিন্দাদের জন্যে ৮০ শতাংশ সংরক্ষণ এবং বস্তি উন্নয়ন থেকে শুরু করে কৃষি ঋণ মুকুবের কথা ঘোষণা করেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026