খেলা

প্রত্যেক বছর বহুদেশীয় টুর্নামেন্ট খেলবে ভারত

বর্তমান সময়ে ক্রিকেটারদের এমনিতেই ঠাসা ম্যাচ রয়েছে। তাদের ‘ওয়ার্কলোড’ কমাতে মাঝে মাঝে কিছু সিরিজে বিশ্রাম দেওয়া হয়। তার উপর সর্বোচ্চ ক্রিকেট নিয়ামক সংস্থা আইসিসি ২০২৩ থেকে ২০৩১ প্রতি বছর একটি করে বহুদেশীয় টুর্নামেন্ট আয়োজন করার প্রস্তাব নিয়ে এসেছে। এরমধ্যে পাঁচটি পূর্বনির্ধারিত এবং চারটি নতুন সংযোজন। চার বছর ছাড়া এমনিতেই বিশ্বকাপ অনুষ্ঠিত হয়ে থাকে সেগুলি থাকছেই। এছাড়া দুটি টি-টোয়েন্টি চ্যাম্পিয়নস কাপ ও দুটি একদিবসীয় চাম্পিয়নস কাপ আয়োজনের প্রস্তাব নিয়ে এসেছে আইসিসি। আইসিসির প্রস্তাবিত সূচি :

আরও পড়ুন : বিশ্বের বৃহত্তম স্টেডিয়ামে দিনরাতের টেস্ট খেলবে ভারত-ইংল্যান্ড

  • ২০২৩ সালে আয়োজন হবে একদিবসীয় বিশ্বকাপ(পূর্বনির্ধারিত)।
  • ২০২৪ সালে আয়োজন হবে টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন্স কাপ(নতুন সংযোজন)।
  • ২০২৫ সালে আয়োজন হবে একদিবসীয় চ্যাম্পিয়ন্স কাপ(নতুন সংযোজন)।
  • ২০২৬ সালে আয়োজিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ(পূর্বনির্ধারিত)।
  • ২০২৭ সালে আবার একদিবসীয় বিশ্বকাপ আয়োজন হবে(পূর্বনির্ধারিত)।
  • ২০২৮ সালে আবার হবে টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন্স কাপ(নতুন সংযোজন)।
  • ২০২৯ সালে আবারও হবে কথা একদিবসীয় চ্যাম্পিয়ন্স কাপ(নতুন সংযোজন)।
  • ২০৩০ সালে ফের হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ(পূর্বনির্ধারিত)।
  • ২০৩১ সালেও আয়োজিত হবে একদিনের বিশ্বকাপ(পূর্বনির্ধারিত)।

টি-টোয়েন্টি বিশ্বকাপের ধাঁচে আয়োজিত হবে টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন্স কাপ। দশটি দেশ অংশ নেবে এতে। মোট ম্যাচ খেলা হবে ৪৮ টি। একদিবসীয় চ্যাম্পিয়ন্স কাপ আয়োজিত হবে অনেকটা চ্যাম্পিয়ন্স ট্রফির ধাঁচে। ক্রমতালিকা অনুযায়ী ৬ টি দল এখানে অংশগ্রহন করবে। মোট ম্যাচ খেলা হবে ১৬ টি। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের তরফ থেকে এই প্রস্তাবের জন্য সমস্ত দেশের কাছে মতামত জানতে চেয়েছে। ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মতো ক্রিকেট বোর্ডগুলো এই ধরনের টুর্নামেন্টের চেয়ে দ্বিপাক্ষিক সিরিজ বেশি খেলতে চায় কারণ আইসিসি টুর্নামেন্ট থেকে দেশীয় বোর্ডের আয় কম হয়। তাই এই প্রস্তাবে সম্মতি নাও দিতে পারে তারা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026