গত ১১ ফেব্রুয়ারি দিল্লির বিধানসভার নির্বাচনের ভোট গণনা ছিল, যাতে ৭০ টি আসনের ৬২ টি আসন জয়লাভ করে আম আদমি পার্টি। বাকি আটটি আসন পায় বিজেপি। এই নিয়ে তৃতীয় বার দিল্লির মসনদে অরবিন্দ কেজরিওয়াল। দিল্লিতে তৃতীয় বার ক্ষমতায় এসে এদিন তিনি অমিত শাহের সঙ্গে বৈঠক করেন। দিল্লির নর্থ ব্লকে এই বৈঠক ঘিরে চলছিল উত্তেজনা। একাংশ মনে করেছে, শাহিনবাগ হয়ত এই বৈঠকের মুল বিষয়বস্তু হবে বা কোন সমাধান সুত্র এই বৈঠকের ফলে উন্মোচন হবে।
কিন্তু বৈঠক শেষে আম আদমি পার্টির শীর্ষ নেতা অরবিন্দ কেজরিওয়াল সংবাদমাধ্যমকে জানান, অমিত শাহের সঙ্গে বৈঠকে ফলপ্রসূ আলোচনা হয়েছে। দিল্লির কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে, আগামী দিনে আমরা একসঙ্গে দিল্লির হয়ে কাজ করব।
প্রসঙ্গত উল্লেখ্য, গত রবিবার ছিল রামলীলা ময়দানে কেজরিওয়াল তৃতীয় বার দিল্লির মসনদে বসার আগে শপথ গ্রহণ পর্ব। সেখানে আমন্ত্রিত ছিলেন বিজেপির সাত জন সাংসদ সহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আটজন বিধায়ক। যদিও এই অনুষ্ঠানে কেউই উপস্থিত ছিলেন না। ওইদিন প্রধানমন্ত্রী বারানসীতে এক জনসভায় উপস্থিত ছিলেন। তবে পরে কেজরিওয়ালকে প্রধানমন্ত্রী টুইট করে জানান, “দিল্লির ক্ষমতায় শপথ গ্রহনের জন্য আমি অরবিন্দ কেজরিওয়ালকে অভিনন্দন জানাই।”
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…