নিউজ

প্রথম দিনের পর দ্বিতীয় দিনেও ফাঁস হয়ে গেল মাধ্যমিকের প্রশ্নপত্র

২০১৯ এর পর ২০২০তেও, প্রতিদিন ফাঁস হচ্ছে মাধ্যমিকের প্রশ্নপত্র। মাধ্যমিক পরীক্ষায় প্রথম দিনের পর এবার দ্বিতীয় দিনেও ফের প্রশ্নপত্র ফাঁস।  মাধ্যমিক পরীক্ষায় দ্বিতীয় দিনে ইংরেজী পরীক্ষায় টিকটকের মাধ্যমে ভাইরাল প্রশ্নপত্র ঘিরে চাঞ্চল্য, প্রশাসনিক নজরদারির পরেও কিভাবে প্রত্যেকদিন একই ঘটনা ঘটছে তা নিয়ে প্রশ্ন উঠছে। এদিন বৈদ্যনাথপুর স্কুলে ইংরেজি পরীক্ষা চলাকালীন বাহারাল স্কুলের ছাত্র ওসমান আলী নামক এক পরীক্ষার্থীর কাছ থেকে একটি স্মার্টফোন উদ্ধার করেন পরীক্ষক। কেড়ে নেওয়া হয় তার খাতা।

অপরদিকে গতকালও প্রথম ভাষা বাংলার পরীক্ষা শুরুর কিছুক্ষণের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল প্রশ্নপত্র। মঙ্গলবারই প্রশ্নফাঁসের তদন্তে জানা যায় মালদহ থেকে প্রশ্ন ছড়ানো হয়েছে। ১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বিভিন্ন ব্যবস্থা নিয়েও প্রশ্নফাঁস রুখতে ব্যর্থ হওয়ায় পর্ষদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে কাল থেকেই, উঠতে শুরু করেছিল পর্ষদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে।

আরও পড়ুন : আগামীকাল থেকে বৃষ্টি রাজ্যের এই সব জেলাগুলিতে, জানাল আবহাওয়া দফতর

২০১৯ সালেও প্রতিদিনই পরীক্ষা শুরুর কিছুক্ষণের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঘুরত মাধ্যমিকের প্রশ্নপত্র এবছর নিরাপত্তার জন্য পরীক্ষা শুরুর পর দু ঘন্টা বিভিন্ন জেলায় ৪২ টি ব্লকে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয় কিন্তু তারপরেও প্রশ্নপত্র ফাঁস রুখতে ব্যর্থ মধ্যশিক্ষা পর্ষদ। এ ব্যাপারে এখনো পর্যন্ত কিছু জানায়নি পর্ষদ সভাপতি। গত বছর প্রতিদিন মাধ্যমিকের প্রশ্নপত্র ফাঁসের পর এবছর পর্ষদের নেওয়া কড়া পদক্ষেপে যে কোনো কাজ হয়নি তা আবার প্রমান হয়ে গেল মাধ্যমিকের দ্বিতীয় দিনে টিকটকের মাধ্যমে প্রশ্নপত্র ভাইরাল হওয়ায়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026