গোটা বিশ্ব জুড়ে চলছে মহামারী, করোনার দাপটে দেশে চলছে ত্রাহি ত্রাহি রব। যার ফলে ১৪ এপ্রিলের লক ডাউনের মেয়াদ বাড়িয়ে ৩ মে পর্যন্ত দীর্ঘায়িত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এই লক ডাউনের জেরে সম্পুর্ন বন্ধ রয়েছে বিমান চলাচল। যার ফলে তাদের ব্যবসায় ক্ষতি হচ্ছে প্রচুর টাকার। এই ক্ষতি থেকে ঘুরে দাঁড়াতে সরকারি সাহায্য দরকার, যা না পেলে আগামী দিনে কিছু বিমান সংস্থা ফের উঠে দাঁড়াতে পারবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে সংশয়।
কেন্দ্রের তরফে বিমান সংস্থাগুলির জন্য এখনো কোনো আর্থিক প্যাকেজের ঘোষণা হয়নি। যেসব যাত্রী ১৪ এপ্রিল লক ডাউন শেষ হবে ঘোষণার আগে টিকিট বুকিং করেছিলেন তাদের এখনই সেই টাকা ফিরিয়ে দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছে বিমান সংস্থাগুলি। গোএয়ার, স্পাইসজেট, ইন্ডিগো, ভিস্তারার মতো সংস্থা তাদের যাত্রীদের উদ্দেশ্য ঘোষণা করেছে, আগামী ৩ মে পর্যন্ত লক ডাউন জারি হওয়ার ফলে সব উড়ান বাতিল করা হয়েছে। যাঁরা ইতিমধ্যে টিকিট বুকিং করেছিলেন, তাঁদের অর্থ ‘ক্রেডিট সেল’-এ জমা রাখা হবে। সেই টাকা দিয়ে চলতি বছরের শেষে বা আগামী বছরের শুরুতে তাঁরা ফের টিকিট বুকিং করতে পারবেন।
যদিও বেশ কিছু দেশ তাদের বিমান সংস্থার জন্য বেলআউট প্যাকেজের ঘোষণা করেছে। আমেরিকা তাদের এয়ারলাইন্সগুলির জন্য ৭১০০ কোটি ডলারের প্যাকেজ ঘোষণা করেছে। কিন্তু ভারত এখনও পর্যন্ত দেশের বিমান সংস্থাগুলির জন্য কোনোরকম ঘোষণা করেনি তাই অপেক্ষাই একমাত্র উপায়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…