যখন সারা দেশ জুড়ে চলছে মারণ করোনার বিরুদ্ধে যুদ্ধ এবং খুঁজে চলেছে এই মহামারীর হাত থেকে প্রতিকারের উপায়, তখন সিকিমে দেখা গেল বিপরীত ছবি। সারা দেশে করোনায় আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। দেশে মোট আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ১১, ৬৩৭ জন এবং মৃত্যু হয়েছে ৩৯৯ জনের, এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। সেখানে সিকিমে এখনও পর্যন্ত একজনেরও করোনার পজিটিভ রিপোর্ট আসেনি। এমন খবরই জানা গিয়েছে সিকিম সরকারের তরফে।
সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিংহ তামাঙ গত ১৬ মার্চ থেকে সিকিমে সমস্ত রকম বাহ্যিক প্রবেশের পথ বন্ধ করে দেন। বাইরের রাজ্যের কেউ যাতে সিকিমে প্রবেশ না করতে পারে তার পথ রুদ্ধ করে দেন। রাজ্যবাসির তরফে তিনি বলেন, বিশেষ জরুরি প্রয়োজন ছাড়া কেউ যেনো বাইরে না বেরোন, সেরকমও নিষেধাজ্ঞা জারি করেন। এমন ভাবেই সমস্ত রকম বাইরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে সিকিম নিজেকে এখনো পর্যন্ত নিরাপদে রাখতে পেরেছে।
উত্তর-পূর্ব ভারতের খ্যাতনামা চিকিৎসক প্রদিপ ভৌমিকের কথায়, বিশেষত পাহাড়ি এলাকা হওয়ায় এবং রাজ্যটির জনঘনত্ব তুলনামূলকভাবে কম হওয়ার জন্য এখনও পর্যন্ত কোভিড-১৯ এর দ্বারা সংক্রমণের থেকে নিজেকে নিরাপদ দুরত্বে রাখতে সক্ষম হয়েছে সিকিম। সারা ভারতে যেখানে প্রায় প্রতিটি রাজ্যেই হুহু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা সেখানে দাঁড়িয়ে সিকিমের এমন ছবি সত্যিই বিরল।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…