খেলা

দুরন্ত পারফরম্যান্স! ৩ উইকেটে জিতে ব্রিসবেনে ক্যাঙ্গারু বধ করল বিরাটহীন ভারত

ব্রিসবেন: ৩২৮ রান তাড়া করে ক্যাঙ্গারুর দর্পচুর্ণ করল ভারত (India)। ঐতিহাসিক টেস্ট (Test) সিরিজ জয় ভারতের। তাও আবার বিরাট (Virat Kohli) সহ বেশ কয়েকজন প্রথম সারির খেলোয়ারকে ছাড়াই। এই জয়কে এক কথায় বলা যায়, সিংহের গুহায় ঢুকে সিংহ বধ। অস্ট্রেলিয়ার (Australia) ব্রিসবেনে ৩২ বছরের কোনও টেস্ট ম্যাচ হারেনি। আর এই মাঠেই ভারত কোনওদিনই জেতেনি। এবার সেই রেকর্ডকেই চূর্ণ করল বিরাটহীন রাহানে বাহিনী।

এই জয়ের সাথে সাথে বর্ডার-গাভাসকর ট্রফি দখলে রাখল ভারত। ঐতিহাসিক এই জয়ের পিছনে সবচেয়ে বড় অবদান রয়েছে ভারতীয় তরুণ তুর্কিদের। ম্যাচের পঞ্চম দিনে শুভমান ও পন্থের দুর্দান্ত ব্যাটিংয়ের দৌলতে দর্পচুর্ণ হল অজিদের। টেস্টের পঞ্চম বা শেষ দিনে রাহানে বাহিনীর দরকার ছিল ৩২৪ রান। যা এই উইকেটে সহজ ছিল না। তার ওপর আবার ছিল বৃষ্টি। পঞ্চম দিনের অষ্টম ওভারেই মাত্র সাত রানে ফিরে যান রোহিত শর্মা।

এরপর দরকার ছিল একটা ভাল জুটির। আর সেটা পুষিয়ে দিলেন গিল ও পূজারা। একজন আক্রমণাত্মক ব্যাটিং আর অন্যজন অভিজ্ঞতায় ভরপুর ক্লাসিক ব্যাটিং। আর এই আক্রমণাত্মক ব্যাটিং করে লাঞ্চের আগেই চলতি সিরিজের দ্বিতীয় অর্ধশত রান করে ফেলে গিল। যত সময়ে যাচ্ছিল, ততই তাঁর খেলাতে পরিণতর ছাপ স্পষ্ট হচ্ছিল। লাঞ্চের পরে আবার যখন শুরু করেন গিল, পুজারা, তখন সবার মনে হচ্ছিল, কেরিয়ারের প্রথম সেঞ্চুরি পেয়েই যাবেন গিল। ঠিক তখনই ৯১ রানে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরলেন গিল।

এরপর ব্যাট করতে নামেন রাহানে। কিন্তু রানের গতি বাড়াতে গিয়ে ২২ বলে ২৪ রান করে আউট হন ভারতের বর্তমান অধিনায়ক। এরপর নামেন পন্থ। পুরো টি২০-র মেজাজে ব্যাট করতে শুরু করেন পন্থ। অপরদিকে ৫৬ রান করে আউট হন পূজারা। এরপর বেশিক্ষণ টিকে থাকতে পারেননি মায়েঙ্ক আগারওয়াল। তখনই একটু চাপে পড়ে ভারত। তবে শেষমেশ তিন উইকেটে জয় পেয়ে সিরিজ জিতে নিল টিম ইন্ডিয়া।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026