হায়দরাবাদ: কোভ্যাকসিনের (Co-Vaxin) পার্শ্বপ্রতিক্রিয়া! পরীক্ষা সম্পুর্ণ হওয়ার আগেই মিলেছে ছাড়পত্র। যা নিয়ে শুরু হয়েছে সমালোচনা। এমন পরিস্থিতির মধ্যেই চলছে টিকাকরণ (Vaccination)। যাতে ব্যবহার করা হচ্ছে ভারত বায়োটেকের কোভ্যাকসিন। জানা গেছে, দেশের ভিন্নপ্রান্তে যারা টিকা গ্রহণ করেছেন তাদের শরীরে দেখা দিয়েছে পার্শ্বপ্রতিক্রিয়া। তারপরই ভারত বায়োটেকের পক্ষ থেকে জারি করা হয়েছে সতর্কতা। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে কার কার এই প্রতিষেধক নেওয়া উচিত নয়। সোমবার (Monday) এই নিয়ে তথ্য প্রকাশ করেছে সংস্থা।
এবার দেখে নিন ভারত বায়োটেকের তথ্য অনুযায়ী কাদের এই টিকা নেওয়া উচিত নয়।…
● রোগ প্রতিরোধ ক্ষমতা কম আছে যাদের।
● যাদের সমস্যা রয়েছে।
● গর্ভবতী মহিলা।
● শিশুদের স্তন্যপান করান যারা।
● রক্তপাতের সমস্যা থাকলে নেওয়া যাবে না এই প্রতিষেধক।
● যারা নিয়মিত রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখার ওষুধ খায়, তাদের এই প্রতিষেধক না নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
এছাড়াও জ্বর হলে বা গুরুতর শারীরিক সমস্যা থাকলেও করোনা প্রতিষেধক নেওয়া যাবে না। ভারত বায়োটেকের তরফে জানানো হয়েছে, আগে করোনার কোন প্রতিষেধক নিয়ে থাকলে কোভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকা দরকার। সংস্থা তরফে জানানো হয়েছে কোন কোন ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে, অ্যালার্জি থাকলে তাঁর শ্বাসকষ্টের সমস্যা বেড়ে যেতে পারে।
পাশাপাশি মুখ ও গলা ফুলে যেতে পারে।ফুসকুড়ি দেখা দিতে পারে গোটা দেহে।পার্শ্বপ্রতিক্রিয়ার ফলে শরীর দুর্বল হয়ে পড়বে ও মাথা ঘোড়াতে পারে। সেই কারণে টিকা গ্রহনের আগে দেখে নেওয়া উচিত ব্যাক্তির কোন ধরনের অ্যালার্জি রয়েছে কিনা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…