রাজ্য

২১ বছরের “সঙ্গী দিদিকে” শুভেন্দু জবাব দেবে খেজুরির সভা থেকে, তিনি কি হবেন নন্দীগ্রামের প্রার্থী?

আসন্ন বাংলা বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল বিজেপি দ্বন্দ্ব চরমে উঠেছে। তার মধ্যে গতকাল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নন্দীগ্রামের জনসভায় গিয়ে ঘোষণা করেছেন যে একুশে নির্বাচনে তিনি নন্দীগ্রামের হয়ে লড়াই করবেন। তার ঘন্টাখানিক বাদেই বিজেপিতে সদ্য যোগ দেওয়া শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেছেন, “আমি নন্দীগ্রামে দাঁড়াই, বা যে কেও দাড়াক, নন্দীগ্রামে দিদিমণিকে হাফ লাখ ভোটে হারাবো আমরা।” সেই সাথে তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন যা জবাব দেবো কালকের খেজুরির জনসভা থেকেই দেবো।

আজ অর্থাৎ মঙ্গলবার শুভেন্দু অধিকারীর খেজুরিতে সভা আছে। দিঘা কলকাতা জাতীয় সড়কের ধারে শোভা করবেন তিনি। মমতা বনাম অধিকারী পরিবারের লড়াইয়ের আরেক নিদর্শন হয়ে থাকবে আজকের সভা। তাই বঙ্গ রাজনীতিতে আজকে শুভেন্দুর পাল্টা জবাব শোনার জন্য সবাই উদগ্রীব হয়ে আছে। শুভেন্দু অধিকারী যে আজকের জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের গতকালের সিদ্ধান্তের সব উত্তর দেবে তা একপ্রকার নিশ্চিত।

গেরুয়া শিবিরে যোগদান করার পর থেকে শুভেন্দু অধিকারী তৃণমূলের জনসভার পাল্টা জনসভা করে জনসমক্ষে শাসকদলের বিরুদ্ধে তোপ দাগেন। এবারও তার ব্যতিক্রম হয়নি। শুভেন্দু অধিকারী গতকাল রাতেই টুইট করে তৃণমূল সুপ্রিমো মুখোমুখি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। তিনি টুইটারে লিখেছেন, “স্বাগতম দিদি। এর আগে ২১ বছর একসঙ্গে ছিলাম। এবার নন্দীগ্রামে আপনার সাথে সামনাসামনি দেখা হবে।” এছাড়াও তিনি গতকালই জানিয়ে দিয়েছেন এই ব্যাপারে জল্পনার কোনো অবকাশ নেই। তিনি মমতার কথার পাল্টা জবাব দেবেন আজকের খেজুরি সভা থেকে। এবার আজকের খেজুরির সভাতে ২১ বছরের সঙ্গী দিদিকে শুভেন্দু অধিকারী কি বার্তা দেয় সেটা দেখার জন্যে উদগ্রীব হয়ে গেছে গোটা বঙ্গবাসী।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026