নিউজ

করোনার দ্বিতীয় ঢেউয়ের আশঙ্কা, কোভিড পরিস্থিতি খতিয়ে দেখতে বাংলা সহ দশ রাজ্যে কেন্দ্রীয় দল

নয়াদিল্লি: দেশের বেশ কয়েকটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ফের উদ্বেগজনকভাবে করোনার (Coronavirus) সংক্রমণ বাড়তে শুরু করেছে। কেন সংক্রমণ বাড়ছে, তা জানতে বাংলা-সহ এমন ১০টি রাজ্যে এবং কেন্দ্রশাসিত অঞ্চলে উচ্চ পর্যায়ের বহুবিভাগীয় দল পাঠাল কেন্দ্র (Central Govt)। সূত্রের খবর, এক একটি দলে তিনজন করে সদস্য রয়েছেন। এই দলগুলোকে নেতৃত্ব দিচ্ছেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের (Central Health Ministry) যুগ্মসচিব পর্যায়ের আধিকারিকরা।

মন্ত্রক সূত্রের খবর, যে দশটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে দল পাঠাচ্ছে কেন্দ্র সেই তালিকায় পশ্চিমবঙ্গ ছাড়াও রয়েছে মহারাষ্ট্র, কেরল, ছত্তীসগঢ়, মধ্যপ্রদেশ, গুজরাত, পঞ্জাব, কর্নাটক, তামিলনাড়ু এবং জম্মু ও কাশ্মীর। মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, কেন সংক্রমণ বাড়ছে তা জানতে রাজ্য প্রশাসনগুলোর সঙ্গে যৌথ ভাবে কাজ করবে কেন্দ্রের এই দল। কী ভাবে সংক্রমণ ঠেকানো যায় এবং তা নিয়ে কী কী পদক্ষেপ করা যায় তা নিয়েও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কাজ এগিয়ে নিয়ে যাবে রাজ্য এবং কেন্দ্রের পাঠানো এই দলগুলো।

কোন কোন জায়গায় সংক্রমণ বাড়ছে দৈনিক ভিত্তিতে খতিয়ে দেখার জন্য রাজ্যগুলোকে পরামর্শ দিয়েছে কেন্দ্র। শুধু তাই নয়, মহারাষ্ট্র, কেরল, ছত্তীসগঢ়, মধ্যপ্রদেশ, গুজরাত, পঞ্জাব এবং জম্মু-কাশ্মীর প্রশাসনকে ইতিমধ্যেই চিঠি লিখে সংক্রমণ বৃদ্ধির কারণ এবং কেন আরটিপিসিআর পরীক্ষা কম হচ্ছে তা জানতে চাওয়া হয়েছে। প্রভাবিত এলাকাগুলোতে যাতে দ্রুত এই পরীক্ষার সংখ্যা বাড়ানো হয় রাজ্যগুলোকে সেই নির্দেশ দিয়েছে কেন্দ্র।

কেন্দ্র আরও জানিয়েছে, যাঁদের উপসর্গ ধরা পড়ছে অথচ র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে তাঁদের যেন অবশ্যই আরটি-পিসিআর পরীক্ষা করানো হয়। কনট্যাক্ট ট্রেসিং-এর উপরও রাজ্যগুলোকে জোর দিতে বলা হয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026