নিউজ

করোনা পরিস্থিতির কারণে সিভিল সার্ভিস পরীক্ষার্থীদের দেওয়া হবে না অতিরিক্ত সুযোগ, জানাল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি: করোনা (Coronavirus) পরিস্থিতির কারণে সিভিল সার্ভিস (Civil Service) পরীক্ষায় বসার শেষ সুযোগ খোয়ালেও দেওয়া হবে না অতিরিক্ত সুযোগ। গতকাল, বুধবার (Wednesday) এই সংক্রান্ত একটি আবেদন খারিজ করেছে সুপ্রিম কোর্ট (Supreme Court)।

উল্লেখ্য, এ বিষয় আবেদন জানায় এক পরীক্ষার্থী। গত বছর অক্টোবরে তিনি তার সিভিল সার্ভিস পরীক্ষায় বসার শেষ সুযোগটি ব্যবহার করেন। আদালতের কাছে ওই পরীক্ষার্থী আবেদন করেছিলেন, তাকে আরেকটি সুযোগ দেওয়া হোক। যুক্তি হিসেবে আদালতকে তিনি বলেন, কোভিড অতিমারি এবং তার জেরে দেশ জুড়ে লকডাউনের কারণে পরীক্ষার প্রস্তুতি নিতে সমস্যা হয়েছিল তার। সুপ্রিম কোর্ট পাল্টা জবাবে তাকে জানিয়েছে, কোভিড পরিস্থিতি সিভিল সার্ভিস পরীক্ষার সব প্রার্থীকেই সমানভাবে প্রভাবিত করেছে। এখন যদি সুযোগ শেষ হওয়া পরীক্ষার্থীদের করোনা পরিস্থিতির কারণে অতিরিক্ত সুযোগ দিতে হয়, তাহলে তো এমন সুযোগ চেয়ে আবেদন আসতেই থাকবে।

পরীক্ষার্থীর নাম অনুশ্রী কাপাডিয়া। তার আবেদন শুনছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি এ এম রস্তোগি। পরীক্ষার্থীর হয়ে তার আইনজীবী আদালতে যে যুক্তি খাড়া করেছিলেন, তার প্রশংসা করে রস্তোগি বলেন, ‘‘আপনি আপনার যুক্তিগুলি গুছিয়েই পেশ করছেন। বিষয়গুলি স্পষ্ট করে জানিয়েওছেন।’’ কিন্তু তার পরেও অনুশ্রীকে সিভিল সার্ভিস পরীক্ষায় বসার অতিরিক্ত সুযোগ দেয়নি সুপ্রিম কোর্ট।

সাধারণ শ্রেণিভুক্ত পরীক্ষার্থীরা ৩২ বছর বয়স পর্যন্ত ৬ বার সিভিল সার্ভিস পরীক্ষায় বসার সুযোগ পান। অন্যান্য পিছিয়ে পড়া শ্রেণিভুক্তরা ৩৫ বছর বয়স পর্যন্ত এই পরীক্ষায় বসার সুযোগ পান ৯ বার। আর তফশিলী জাতি ও উপজাতি ভুক্তরা ৩৭ বছর বয়স পর্যন্ত যত বার খুশি এই পরীক্ষায় বসতে পারেন।

২০২০ সালে করোনা পরিস্থিতির কারণে এই ধরনের সরকারি আমলা ও কর্মচারী নিয়োগের পরীক্ষার্থীদের সমস্যার কথা ভেবেই কেন্দ্র প্রথমেই সিদ্ধান্ত নিয়েছিল যে, পরীক্ষার্থীর বয়স যদি নির্ধারিত সীমার মধ্যে থাকে, তবে অতিরিক্ত একটি সুযোগ দেওয়া যেতে পারে পরীক্ষার্থীকে। অনুশ্রীর ক্ষেত্রে তাঁর বয়ঃসীমাও পেরিয়ে যাওয়ায়, আদালত মামলাটিকে কোনও বিশেষ সুবিধার কথা না ভেবে তার বিষয়বস্তুর ভিত্তিতেই রায় দান করে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026