রাজ্য

চলতি মাসে তৃতীয়বারের জন্য বৃদ্ধি পেল রান্না গ্যাসের দাম, এক মাসে দাম বাড়লো ১০০ টাকা

একদিকে যেমন করোনা ভাইরাস সমগ্র বিশ্ববাসীর সুখ-স্বাচ্ছন্দ কেড়ে নিচ্ছে ঠিক তেমনি দেশজুড়ে প্রত্যেকটি জিনিসের মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের কপালে ভাঁজ ফেলছে। প্রতিনিয়ত নিত্যপ্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে খুঁটিনাটি সব জিনিসের দাম বাড়তেই থাকছে। এরকম করে চলতে থাকলে মধ্যবিত্ত মানুষ কি করে তাদের দিন যাপন করবে সেটা এখন প্রশ্নের মুখে দাঁড়িয়েছে। মধ্যবিত্ত মানুষের আয় এক রয়ে গেলেও, মূল্যবৃদ্ধির কারণে তাদের বেঁচে থাকার জন্য ব্যয় করতে হচ্ছে অনেক। এবার মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্তদের শান্তি উজার করতে এবার ফের দাম বাড়লো রান্নার এলপিজি গ্যাসের। গত বুধবার মধ্যরাতে ফের ২৫ টাকা গ্যাসের দাম বৃদ্ধি পেল।

চলতি মাসে গ্যাসের দাম এই যে প্রথমবার বৃদ্ধি পেল, এমনটা নয়। বরং এই মাসে তৃতীয়বার গ্যাসের দাম বৃদ্ধি পেল। আগের দফায় রান্নার গ্যাসের দাম ৫০ টাকা বৃদ্ধি পেয়ে এখনো দু সপ্তাহ কাটেনি। শুনলে অবাক হবেন যে এক মাসের মধ্যে তৃতীয়বার গ্যাসের দাম বৃদ্ধি পেয়ে মোট দাম বেড়েছে ১০০ টাকা। বর্তমানে ১৪.২ কিলোগ্রাম ভর্তুকিহীন গ্যাসের দাম কলকাতা শহরে হয়ে দাঁড়িয়েছে ৮২০.৫০ টাকা। চলতি মাসে বারংবার গ্যাসের দাম বৃদ্ধি পেলেও ভর্তুকি তেমন একটা বৃদ্ধি পায়নি। এবারেও দাম বৃদ্ধির পর গ্যাসের দামে যে অতিরিক্ত ভর্তুকি পাওয়া যাবে তা নিয়ে কোনো আশা নেই। প্রসঙ্গত উল্লেখ্য, ১৯ কিলোগ্রাম বাণিজ্যিক সিলিন্ডারের দাম ৫ টাকা কমে নতুন দাম হয়েছে ১৫৮৪ টাকা।

রাষ্ট্রায়ত্ত তেল-গ্যাস সংস্থাগুলির দাবি যে ক্রমবর্ধমান পেট্রোল-ডিজেলের দাম এর জন্য এরকমভাবে গ্যাসের দাম বৃদ্ধি পাচ্ছে। তাহলে এখানে প্রশ্ন উঠছে যে পরপর দু’বার কি করে ১৯ কিলোগ্রাম বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমলো? অন্যদিকে কেন্দ্র বারংবার গ্যাসের দাম বৃদ্ধি করল তার সাথে ভর্তুকি আদেও বাড়বে নাকি তা নিয়ে স্পষ্ট কিছু বলছে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার উজ্জ্বলা প্রকল্প ঢাকঢোল পিটিয়ে প্রচার করলেও প্রশ্ন উঠছে যে একটা গরীব মানুষ কি ৮২০ টাকা দিয়ে রান্নার গ্যাস কিনতে পারে?

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026