নিউজ

বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া বন্ধ করার সিদ্ধান্ত কেন্দ্রের, এবার করোনা টিকা নিতে গেলে দিতে হবে টাকা

নয়াদিল্লি: প্রত্যাশামতোই ১ মার্চ (March) থেকে দেশে দ্বিতীয় দফার করোনা টিকাকরণ (Corona Vaccination) শুরু হচ্ছে। এই পর্যায়ে আর বিনামূল্যে ভ্যাকসিন (Vaccine) দেওয়া হবে না, সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের (Central Govt)! তাই এবার থেকে বেসরকারি কেন্দ্র থেকে টিকা (Corona Vaccine) নিতে হলে খরচ করতে হবে গাঁটের কড়ি। সরকারি খবর অনুযায়ী, এই পর্যায়ে টিকা পাবেন ষাটোর্ধ্ব এবং ৪৫ বছরের ঊর্ধ্বে থাকা ব্যক্তিরা, যাদের কো-মর্বিডিটি রয়েছে। গতকাল, বুধবার এ কথা ঘোষণা করেছেব কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর (Prakash Javrekar)।

ইতিপূর্বে স্বাস্থ্যকর্মীদের বিনামূল্যে টিকা দেওয়া হয়েছে। দ্বিতীয় পর্যায়ে কোভিড ভ্যাকসিনের দাম কত হবে, তা নিয়ে জল্পনা ছিল। এ প্রসঙ্গে এদিন কেন্দ্রীয় মন্ত্রী জানালেন, আপাতত সরকারি কেন্দ্রগুলিতে বিনামূল্যেই টিকাকরণ চলবে। তবে বেসরকারি কেন্দ্র থেকে টিকা নিতে হলে গাঁটের কড়ি খসাতে হবে। কত হবে টিকার দাম, তা আগামী কয়েকদিনের মধ্যে জানিয়ে দেবে কেন্দ্রীয় সরকার।

কেন্দ্র জানিয়েছে, গোটা দেশে ১০ হাজার সরকারি এবং ২০ হাজার বেসরকারি কেন্দ্রে টিকাকরণ করা হবে। উল্লেখ্য, গত ১৬ জানুয়ারি থেকে দেশজুড়ে কোভিড টিকাকরণ শুরু হয়েছে। ইতিমধ্যে ১ কোটি ২১ লক্ষ ৬৫ হাজার ৫৯৮ জন স্বাস্থ্যকর্মীকে করোনার টিকা দেওয়া হয়েছে। টিকাকরণের গতি নির্ধারিত লক্ষ্যের থেকে কম হলেও, অন্যান্য দেশের তুলনায় অনেকটাই বেশি। এই পরিস্থিতিতে আমনাগরিকদের টিকাকরণ শুরু করছে কেন্দ্রীয় সরকার। উল্লেখ্য, টিকাকরণের জন্য এবারের বাজেটে ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল।

টিকাকরণের মাঝেও চিন্তা বাড়াচ্ছে দেশের করোনা পরিস্থিতি। এর মাঝে রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিনিধিরা। রাজ্যের কোভিড পরিস্থিতি খতিয়ে দেখতে আসছে স্বাস্থ্য আধিকারিকদের দল। এদিন কেন্দ্রের তরফে এই কথা জানানো হয়েছে।বাংলা ছাড়া মহারাষ্ট্র, কেরল, গুজরাট, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, পাঞ্জাব, কর্ণাটক, তামিলনাড়ু এবং জম্মু ও কাশ্মীরে যাচ্ছে কেন্দ্রীয় প্রতিনিধি দল। বিভিন্ন রাজ্যে কোভিড গ্রাফ কেন বাড়ছে, তা রাজ্যের স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে মিলিতভাবে খতিয়ে দেখবে তাঁরা। এ ছাড়া আরটিপিসিআর পরীক্ষা বাড়ানোর জন্য সাতটি রাজ্যকে চিঠিও পাঠিয়েছে কেন্দ্রীয় সরকার।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026