খেলা

মোতেরায় দিন-রাতের টেস্টে অক্ষর-রোহিতের দাপট, প্রথম দিনের শেষে ব্যাকফুটে ইংল্যান্ড

গুজরাট: ঘরের মাঠে অক্ষর (Akshar Patel) দাপটে ১১২ রানে শেষ ইংল্যান্ডের (England) প্রথম ইনিংস। মোতেরায় (Motera) সদ্য নির্মিত নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়াম (Narendra Modi Cricket Stadium) দিন-রাতের টেস্টের প্রথম সেশন সাক্ষী থাকল ঘরের ছেলে অক্ষর প্যাটেলের দাপট। অশ্বিনকে (Ravichandran Aswin) সাথে নিয়ে মাত্র ১১২ রানে শেষ করে দিল ইংল্যান্ডের প্রথম ইনিংস। মাত্র ৩৮ রান দিয়ে নিলেন ৬ উইকেট। অশ্বিন নিলেন ৩ উইকেট। দুই স্পিনারের দাপটে দাঁড়াতেই পারেনি ইংল্যান্ডের তারকাখচিত ব্যাটিং লাইনআপ। বাকি একটি উইকেট নেন জীবনের শততম টেস্ট খেলা ইশান্ত শর্মা (Ishant Sharma)।

ইংল্যান্ডের হয়ে সর্বাধিক রান ওপেনার জ্যাক ক্রাউলির। তিনি করেন ৫৩ রান। ক্রাউলি অরধশতরান না করলে তিন অঙ্কের দলগত রানও পার করতে পারত না। দলের মাত্র ৪ ব্যাটসম্যান দুই অঙ্কের রান পার করেছে। পিঙ্ক বল ও দিন রাতের টেস্টে বরাবর দেখা গেছে ফাস্ট বোলারদের দাপট। সেই মত ইংল্যান্ড নেমেছে তাদের পেসার ত্রয়ী কে নিয়ে। তবে সবাইকে চমকে পিচের রুক্ষতা দেখে তিন স্পিনার ও দুই পেসারের কম্বিনেশনে নামে ভারত। যা দেখে সকলেই চমকে যান। তবে প্রথম ইনিংসের পর দেখা যাচ্ছে ভারতীয় টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত সম্পূর্ণ ঠিক।

দিনের শুরুতে ওপেনার ডমিনিক সিব্লিকে শুরুতেই ইনসুইং এ ফিরিয়ে দেন শততম টেস্ট খেলা ভারতীয় পেসার ইশান্ত শর্মা। তখন থেকেই সেট হয়ে যায় ইনিংসের টোন। নিয়মিত ব্যাবধানে উইকেট হারাতে থাকে ইংল্যান্ড। শেষ পর্যন্ত মাত্র ১১২ রানে শেষ হয়ে গেল ইংল্যান্ডের ইনিংস। এদিকে দলের অন্যতম প্রধান অলরাউন্দার রবীন্দ্র জাদেজা চোট না পেলে হয়ত দলে জায়গায় পেতেন না অক্ষর। তবে সুজোগ পেয়ে তাকে পুরোপুরি কাজে লাগিয়েছেন তিনি। প্রথম দুই টেস্টেই ইনিংসে ৫ উইকেট পাওয়ার অনন্য রেকর্ড গড়েন তিনি। প্রসঙ্গত চেন্নাইয়ে জীবনের প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট পান তিনি।

ভারতীয় দলের শুরুটা ভাল হলেও অ্যান্ডারসন ব্রডদের সামলে রান তুলতে হবে ভারতীয় ব্যাটিংকে। কারন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছনোর জন্য এই টেস্ট জেতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিকে পিঙ্ক বলে অ্যান্ডারসন ব্রড জুটির রেকর্ড ভয়ঙ্কর। এখন দেখার ইংল্যান্ড পেস অ্যাটাক সামলে রান করতে পারে কিনা ভারতীয় দল। ডিনার ব্রেক অব্দি ভারতীয় দলের স্কোর ৭ রান। ক্রিজে রয়েছেন দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিল। ডিনার ব্রেক শেষে খেলা শুরু হলে রোহিত শর্মা করে ফেলেন নিজের লড়াকু হাফ সেঞ্চুরি। সব মিলিয়ে প্রথম দিনের শেষে ভাল পজিশনে রয়েছে ভারত। আজ, বৃহস্পতিবার টেস্টের দ্বিতীয় দিনে কী পরিস্থিতি হয়, এখন সেটাই দেখার।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026