নয়াদিল্লি: গতকাল, বুধবার (Wednesday) মধ্যরাত থেকে ফের বাড়ল রান্নার গ্যাসের (LPG Gass) দাম। এই দফায় সিলিন্ডার পিছু ২৫ টাকা দামি হয়েছে ভরতুকিহীন LPG। এই নিয়ে ফেব্রুয়ারি (February) মাসে পরপর তিনবার গ্যাসের মূল্যবৃদ্ধি হয়েছে। তিনবারে মোট ১০০ টাকা দাম বেড়েছে।আজ, বৃহস্পতিবার (Thursday) থেকে কলকাতায় (Kolkata) রান্নার গ্যাসের দাম ৮২০ টাকা ৫০ পয়সা হয়ে গেল।
রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি এখন নিয়ম করে মাসের শুরুর দিকেই রান্নার গ্যাসের দাম পর্যালোচনা করে। প্রতি মাসের শুরুতেই জানিয়ে দেওয়া হয় সিলিন্ডারের নতুন দাম। তবে এ মাসে এই নিয়ে তিনবার মূল্যবৃদ্ধি হল। এর আগে ৪ এবং ১৫ তারিখ একইভাবে বেড়েছিল গ্যাসের দাম। গত মাস পর্যন্ত ৭২০ টাকা ৫০ পয়সা দিয়ে রান্নার গ্যাস কিনতে হত আমজনতাকে। যেহেতু পেট্রল ও ডিজেলের দাম গত কয়েক দিন ধরে লাফিয়ে বাড়ছে, তার সঙ্গে পাল্লা দিয়েই বাড়ল রান্নার গ্যাসের দাম। কারণ রান্নার গ্যাস (LPG) তৈরি হয় অপরিশোধিত পেট্রোলিয়াম থেকেই। জ্বালানির দাম এভাবে লাগাতার বাড়তে থাকায় নাভিশ্বাস উঠেছে আমজনতার। একে করোনার জেরে বেহাল দশা অর্থনীতির, রুটি-রুজি হারিয়ে বহু মানুষ বেকার। তার উপর রান্নার গ্যাসের দাম ৮০০ পেরিয়ে যাওয়াটা মরার উপর খাঁড়ার ঘায়ের মতোই।
এদিকে লিটার পিছু পেট্রেল-ডিজেল একশো টাকা ছুঁইছুঁই হওয়ায় গত ২০ ও ২১ ফেব্রুয়ারি তৃণমূল কর্মীদের রাজ্য জুড়ে বিক্ষোভ-মিছিলের নির্দেশ দিয়েছেন এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজে একাধিক জনসভা ও কর্মসূচিতে লাগাতার পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির জেরে কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণ করছেন। রাজ্য সরকার পেট্রল ও ডিজেলের উপর থেকে এক টাকা করে কর কমালেও তাতে কোনও সুরাহা হচ্ছে না রোজ জ্বালানির দাম বৃদ্ধি পাওয়ায়। বিধানসভা নির্বাচনের আগে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি অন্যতম ইস্যু করেছেন মমতা। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আজ বৃহস্পতিবার অভিনব পদ্ধতিতে প্রতিবাদ জানানোর সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ নিজের গাড়ি ছেড়ে দিয়ে ব্যাটারি চালিত স্কুটি চেপে নবান্নে যাবেন তিনি। সূত্রের খবর, সকাল এগারোটা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে পায়ে হেঁটে হাজরা মোড়ে এসে পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের ব্যাটারি চালিতে স্কুটিতে সওয়ার হবেন। নবান্নের আগে অন্য একটি কর্মসূচিতেও যেতে পারেন তিনি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…