নিউজ

চীনা সেনার বিরুদ্ধে লাদাখ সীমান্তে রণসজ্জায় ভারতীয় বায়ুসেনা

চীনা সেনার মোকাবিলার জন্য লাদাখ সীমান্তে রণসজ্জায় ভারতীয় বায়ুসেনা। যে কোনো পরিস্থিতির জন্য তৈরি হচ্ছে ভারতীয় বায়ুসেনা। বায়ুসেনার সমস্ত আধুনিক অস্ত্রশস্ত্র, যুদ্ধবিমান, হেলিকপ্টার নিয়ে তৈরি থাকা হচ্ছে লাদাখ সীমান্তে। লাদাখের গালওয়ান উপত্যকার আকাশে এই মুহূর্তে চক্কর কাটছে, Sukhoi Su-30MKI, MiG-29s এর মতো একাধিক যুদ্ধবিমান। এই সমস্ত যুদ্ধবিমান ছাড়াও তৈরি রাখা হয়েছে Ilyushin Il-76 ও Antonov An-32 যুদ্ধবিমান এবং C-17 ও C-130J যুদ্ধবিমানও।

ভারতীয় বায়ুসেনার তরফে জানানো হয়েছে, সেনাবাহিনীকে যে কোনো ধরণের সাহায্যের জন্য তারা সর্বদাই প্রস্তুত। সব ক্ষেত্রে সাহায্য করার জন্য তারা প্রস্তুত। বায়ুসেনার এক উইং কমান্ডার বলছেন, “আমরা সব ধরণের সাহায্য করার জন্য প্রস্তুত এবং সেইমতো অস্ত্রশস্ত্র, যুদ্ধবিমান নিয়ে আমরা তৈরি আছি।” আরও জানা যাচ্ছে, পূর্ব লাদাখে প্রস্তুত রাখা হয়েছে অ্যাপাচে হেলিকপ্টার। এছাড়াও নিয়ন্ত্রণরেখার কাছে চিনুক হেলিকপ্টার শত্রুর উপর নজর রাখছে।

বায়ুসেনার এই চিনুক হেলিকপ্টার গুলি একসাথে অনেক সামগ্রী পরিবহন করতে পারে। বেসে এই হেলিকপ্টার গুলি মজুত রাখা আছে সেনাদের অবস্থান পরিবর্তন করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। চিনুকের পাশাপাশি আছে বেসে রাখা আছে Mi-17V5 হেলিকপ্টার। সেনাবাহিনীর উপর হামলা হলেই বায়ুসেনাও যে প্রস্তুত, সেকথা বলাই বাহুল্য।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026