নিউজ

শুরু হচ্ছে ভারতের তৈরী করোনা টিকার হিউম্যান ট্রায়াল

ভারতের তৈরী করোনা প্রতিষেধক Covaxin -র প্রথম পর্যায়ের হিউম্যান ট্রায়াল শুরু হচ্ছে। প্রথম পর্যায়ে ৩৭৫ জন স্বেচ্ছাসেবকের উপর Covaxin -র প্রয়োগ করা হবে বলে জানা গেছে। যদিও এই ভ্যাকসিন কবে বের হবে তাই নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। আগামী ১৩ জুলাই থেকে প্রথম পর্যায়ের ট্রায়াল শুরু করা হবে। দুটি পর্যায়ে মোট ১১০০ জন স্বেচ্ছাসেবকের উপর এই Covaxin পরীক্ষা করা হবে।

এই ট্রায়ালের জন্য হায়দ্রাবাদের নিজাম ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স, দিল্লি ও পাটনার AIIMS, এছাড়া আরও ১২ টি প্রতিষ্ঠানকে ‘ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ’ নির্বাচিত করেছে। হায়দ্রাবাদের ফার্মাসিউটিক্যাল সংস্থা ভারত বায়োটিকের তৈরী এই Covaxin, করোনার এই প্রতিষেধক নিয়ে এই সংস্থা খুব আশাবাদী। এর আগেই বিভিন্ন রোগের প্রতিষেধক আবিষ্কার করেছে ভারত বায়োটেক।

ICMR জানিয়েছে যে এই প্রতিষেধক তৈরির ক্ষেত্রে কোনও রকম ঝুঁকি নেওয়া হচ্ছে না। সমস্ত রকম নিয়মকানুন মেনেই এই প্রতিষেধক তৈরী হয়েছে। প্রথম দুটি পর্যায়ের প্রতিষেধকের নিরাপদ বিষয় দেখে নিয়ে তবেই তৃতীয় পর্যায়ের দিকে এগোন বিজ্ঞানীরা। ICMR স্পষ্ট করে এটাও বলেছে যে সমস্ত দিক থেকে পরীক্ষা নিরীক্ষা করে তবেই এই ভ্যাকসিনকে বাজারে ছাড়ার অনুমতি দেওয়া হবে।

এই প্রতিষেধকগুলির প্রত্যেক পর্যায়ের ক্ষেত্রে ২-৩ মাস সময় লাগে। কখন ও আবার তার থেকে বেশি সময় লাগে। ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়ার (DCGI) থেকে হিউম্যান ট্রায়ালের অনুমতি পেয়ে গিয়েছে এই ভ্যাকসিন। ‘ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ’  এবং ন্যাশনাল ভায়রোলজি ইনস্টিটিউট-এর গবেষকরা যৌথ ভাবে তৈরি করেছেন ভারতের প্রথম করোনা টিকা COVAXIN।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026