নিউজ

ইনকাউন্টারে খতম উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার বিকাশ দুবের ‘ডানহাত’ অমর

উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার বিকাশ দুবের ‘ডানহাত’ অমর দুবে আজ সকালে পুলিশের গুলিতে নিহত হয়েছে। গত সপ্তাহে এই বিকাশ দুবেকে ধরতে গিয়ে ৮ জন পুলিশকর্মী প্রাণ হারিয়েছিলেন। তারপর থেকে পলাতক বিকাশ। কিন্তু বুধবার সকালে উত্তরপ্রদেশের স্পেশাল টাস্কফোর্সর সাথে সংঘর্ষে জড়িয়ে নিহত হল অমর। এদিকে বিকাশের খোঁজে জোর তল্লাশি চালানো হচ্ছে। স্পেশাল টাস্কফোর্সের ৪০ টি দল বিকাশের খোঁজে তল্লাশি চালাচ্ছে।

সূত্র মারফত খবর পেয়ে পুলিশ জানতে পারে যে দিল্লি-মথুরা হাইওয়েতে ফরিদাবাদের একটি হোটেলে রয়েছে বিকাশ। কিন্তু পুলিশ সেখানে যাবার আগেই সে পালিয়ে যায়। সেই হোটেল থেকে বিকাশের এক সঙ্গীকে পুলিশ গ্রেফতার করেছে। সেই জানিয়েছে যে বিকাশ ওই হোটেলেই লুকিয়ে ছিল। উত্তরপ্রদেশের পুলিশের অতিরিক্ত ডিরেক্টর জেনারেল প্রশান্ত কুমার বলেছেন যে কানপুরে পুলিশ মৃত্যুর ঘটনাতে অন্যতম অভিযুক্ত বিকাশের ডানহাত অমর বুধবার সকালে পুলিশের গুলিতে মারা গিয়েছে।

গত সপ্তাহে পুলিশের একটি দল কানপুরে বিকাশের খোঁজে যায়। সেখানে বিক্রু গ্রামে ঢোকার মুখে জেসিবি মেশিন রেখে পুলিশকে আটকেছিল বিকাশের লোকজন। আর সেই সময় গাড়ি থেকে নেমে পুলিশ গ্রামে ঢুকতে চাইলে তাদের উপর এলোপাথাড়ি গুলি চালানো হয়। আর সেখানে ৮ জন পুলিশ কর্মী নিহত হন। এদিকে বিকাশকে পালতে সাহায্য করেছিল স্থানীয় পুলিশেরা। স্থানীয় কিছু পুলিশ বিকাশকে আগেই এই তল্লাশির খবর জানিয়ে দেয়। পুলিশ তদন্ত করে সবটা জানতে পারে। মঙ্গলবার চৌবেপুর থানার সমস্ত পুলিশকর্মী সহ মোট ৬৮ জনকে বদলি করা হয়েছে বলে জানা গেছে। পুলিশের ৪০ টি দল এখন বিকাশের খোঁজে জোর কদমে তল্লাশি চালাচ্ছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026