পরিচালক মহেশ ভাটের বিরুদ্ধে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন গোটা দেশের মানুষ। এবার তার পরবর্তী ছবি ‘সড়ক-টু’ এর কথা বলে আক্রমণের শিকার হলেন তার মেয়ে পূজা ভাট। জানা গিয়েছে, পূজা ভাট সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বলেন এই ছবির এডিট শেষ হয়েছে। ঠিক তারপরই কটাক্ষের মুখে পড়েন মহেশ কন্যা।
শুধু এবারই নয়, এর আগেও এই ছবির পোস্টার প্রকাশের পর আক্রমণের শিকার হন গোটা ভাট পরিবার। কেউ কেউ বলেন, ‘নেপো কিডস’ দের এই ছবি কেউ দেখবে না। তাই ‘সড়ক-টু’ সম্পর্কিত কোনো আপডেট দেওয়ার প্রয়োজন নেই পূজার। তবে, এরপর পাল্টা কোনও মন্তব্য করেননি পূজা ভাট।
অন্যদিকে, নেটিজেনদের দাবী ৯৮ শতাংশ স্বজনপোষণের সিনেমা হল ‘সড়ক-টু’। সেই কারণে এই সিনেমা কেউ দেখবে না বলে মন্তব্য করতে শুরু করেন অনেকে। এছাড়াও অনেকে বলেন, বক্স অফিসে মুখ থুবড়ে পড়বে এই ছবি। শুধু তাই নয় মহেশ ভাট, পূজা ভাট, আলিয়া ভাটদের এই সিনেমা কেউ দেখবে না বলে আক্রমণ করেন একাংশ। তাই এই ছবি নিয়ে কারো কোনো আগ্রহ নেই বলেই জানিয়েছেন।
উল্লেখযোগ্য, গত ১৪ই জুন বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত আত্মহত্যা করেছেন। তবে অনেকের ধারণা বলিউডের স্বজনপোষণের কারনেই তিনি এই পদক্ষেপ নিয়েছেন। তাই তার মৃত্যুর তদন্ত না হলে গোটা বলিউডকেই বয়কট করা হবে বলেও ক্ষোভ প্রকাশ করেছেন তার অনুগামীরা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…