কাশ্মীরে বড়সড় সাফল্য পেল ভারতীয় সেনাবাহিনী। দীর্ঘদিন ধরে জাল পেতে আটক করল হিজবুল জঙ্গি জুনেইদ ফারুক পন্ডিতকে। এই জুনেইদকে ধরতে বহুদিন থেকেই চেষ্টা চালিয়ে যাচ্ছিল ভারতীয় সেনা ও রাজ্য পুলিশের যৌথ বাহিনী। সিআরপিএফ, ভারতীয় সেনা ও জম্মু – কাশ্মীর পুলিশের একটি যৌথ বাহিনী এই হিজবুল মুজাহিদ্দিন জঙ্গিকে ধরতে দীর্ঘদিন ধরেই সক্রিয় ছিল উপত্যকায়।
জুনেইদকে ধরতে তাপার পাট্টান এলাকায় জাল বিস্তার করেছিল যৌথ বাহিনী। অবশেষে সাফল্য পেল সেই বাহিনী। কাশ্মীরের বারামুলা অঞ্চল থেকে গ্রেফতার করলো জুনেইদ ফারুক পন্ডিতকে। কয়েক দিন ধরে অভিযান চালিয়ে সেনা ও কাশ্মীর পুলিশের এই যৌথ বাহিনী হিজবুল মুজাহিদ্দিন জুনেইদ ফারুক পন্ডিতকে গ্রেফতারের পাশাপাশি বেশ কিছু অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে। সেগুলোর মধ্যে রয়েছে চিনা পিস্তল, ১৩ রাউন্ড গুলি ও ২ টি ম্যাগাজিনও রয়েছে বলে যৌথ বাহিনী সূত্রে খবর পাওয়া গেছে।
আরও পড়ুন : ‘মানসিক অসুস্থতার’ বাহানা, বিনয় শর্মার আবেদন খারিজ করল দিল্লি কোর্ট
উপত্যকার বিভিন্ন অংশে বেশ কিছু নাশকতামূলক কাজে যুক্ত থাকার অভিযোগ রয়েছে জুনেইদের বিরুদ্ধে। নতুন করে আর কোন নাশকতা ঘটানোর কাজে লিপ্ত ছিল কিনা সে বিষয়ে তদন্ত চালাচ্ছে বাহিনী।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…