টেক বার্তা

বড়সড় ঘোষণা কেন্দ্রের, স্বস্তি পেল ভোডাফোন-আইডিয়া

এবার আশার আলো দেখা দিতে পারে ভোডাফোন – আইডিয়া টেলিকম সংস্থার। এমনই সংকেত দিল টাওয়ার সংস্থা ভারতী ইনফ্রাটেল এবং ইন্ডাস টাওয়ার সংযুক্তিকরণের প্রস্তাব। শুক্রবার সবুজ সংকেত দিল কেন্দ্রীয় টেলিকম দফতর। সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপ্রেক্ষিতে বকেয়া ‘অ্যাডজাস্টেড গ্রস রেভিনিউ’ বাবদ ভোডাফোন আইডিয়ার কাছে এখনও ৫০,০০০ কোটির টাকার বেশি প্রাপ্য কেন্দ্রীয় সরকারের। এই বিপুল পরিমান অর্থ এই বেসরকারি টেলিকম অপারেটর সংস্থা না মিটিয়ে দিতে পারলে তাদের অসুবিধায় পড়তে হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানিয়েছেন, ইন্ডাস টাওয়ার সংস্থায় ১১.১৫ শতাংশ ভোডাফোন আইডিয়ার অংশীদারিত্ব। ভারতী ইনফ্রাটেলের সঙ্গে সংযুক্তিকরণের পরে নিজেদের এই অংশ বিক্রি করে দিতে চায় ভোডাফোন – আইডিয়া টেলিকম সংস্থা। এই শেয়ার বিক্রির মাধ্যমে এই বেসরকারি টেলিকম অপারেটর সংস্থা প্রায় সাড়ে চার হাজার কোটি টাকা ঘরে তুলবে বলে আশা করা যায়।

আরও পড়ুন : মাসে খরচ ২০০ টাকার থেকেও কম, জিও আনাল দুর্দান্ত একটি প্ল্যান

যার ফলে সরকারের কাছে ঋণের বোঝা তারা পূরণ করতে পারবে বলে আশা করছে এই বেসরকারি টেলিকম অপারেটর সংস্থা। গত মঙ্গলবার টেলিকম সচিব অংশু প্রকাশের সঙ্গে দেখা করেছিলেন ভোডাফোন আইডিয়ার চেয়ারম্যান কুমার মঙ্গলম বিড়লা। এরপরের দিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণের সঙ্গে বৈঠক হয় তার। তারপরই দেখা যায় আশার আলো।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026