শ্রীনগর: সারা দেশের পাশাপাশি কড়া নিরাপত্তার মধ্য দিয়ে প্রজাতন্ত্র দিবস (Republic Day) উদযাপিত হল কাশ্মীরের (Kashmir) নিয়ন্ত্রণ রেখায়। প্রজাতন্ত্র দিবসে এলওসি-র (LOC) বেশ কিছু ফরওয়ার্ড পোস্টে পতাকা উত্তোলন করে সেনাবাহিনী (Indian Army)।
তবে যে কোনওরকম নাশকতামূলক কার্যকলাপ এড়াতে অতন্দ্র প্রহরার রয়েছেন সেনাবাহিনীর জওয়ানরা। এই দিনে পাকিস্তানের তরফে কোনওরকম সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন বা অনুপ্রবেশের চেষ্টার মোকাবিলায় ইতিমধ্যেই নিয়ন্ত্রণ রেখায় জারি করা হয়েছে হাই অ্যালার্ট।
অন্যদিকে, উত্তর কাশ্মীরের বান্দিপুরায় প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে সামিল হতে দেখা গেল সাধারণ মানুষদের। শিশু ও যুব সম্প্রদায়ের পাশাপাশি বয়স্করাও উদযাপন করেন প্রজাতন্ত্র দিবস। পতাকা উত্তোলনের সঙ্গে জাতীয় সঙ্গীতেও গলা মেলান তারা। সবমিলিয়ে তীব্র ঠান্ডার মধ্যে উপত্যকার পালিত হল ৭২তম প্রজাতন্ত্র দিবস।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…