নিউজ

ভারতের জন্য আলাদা প্রাইভেসি পলিসি রাখে হোয়াটসঅ্যাপ, আদালতের দ্বারস্থ কেন্দ্র

নয়াদিল্লি: হোয়াটসঅ্যাপ (Whatsapp) ইউরোপীয় গ্রাহকদের জন্য যে নিয়ম বেঁধে দিয়েছে, ভারতীয় গ্রাহকদের জন্য সেই নিয়ম করা হয়নি। হোয়াটসঅ্যাপের নতুন প্রাইভেসি পলিসি (Privacy Policy) সংক্রান্ত মামলায় দিল্লি হাইকোর্টকে (Delhi High Court) এ কথাই জানিয়েছে কেন্দ্রীয় সরকার (Central Govt)। কেন্দ্রের তরফে বলা হয়েছে, ভারতীয় গ্রাহকদের জন্য বরাবরই আলাদা ব্যবস্থা রাখে এই মেসেজিং প্ল্যাটফর্ম। কেন্দ্র এই নয়া প্রাইভেসি পলিসি ভারতীয়দের জন্য প্রযোজ্য না করার কথাই হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষকে জানিয়েছে।

তুঙ্গে উঠেছে হোয়াটসঅ্যাপের নতুন প্রাইভেসি পলিসি নিয়ে বিতর্ক। গ্রাহকদের রোষের ফলে নতুন ডেটা শেয়ারিং তিন মাসের জন্য স্থগিত রাখা হয়েছে। যা ৮ ফেব্রুয়ারি থেকে চালু হওয়ার কথা ছিল। নতুন প্রাইভেসি পলিসি নিয়ে বিতর্কের মুখে হোয়াটসঅ্যাপকে চিঠি দিয়ে সরকারের তরফে জানানো হয়েছে, ভারতীয় গ্রাহকদের জন্য এই নতুন পলিসি বন্ধ করা হোক।

দেশের গ্রাহকদের জন্য হোয়াটসঅ্যাপে তথ্যের সুরক্ষা ও নিরাপত্তা কতটা, সেটাও সবিস্তারে জানানো হোক। হোয়াটসঅ্যাপ সিইও উইল ক্যাথকার্টকে চিঠি দিয়ে কেন্দ্রীয় সরকারের তরফে একগুচ্ছ প্রশ্ন পাঠানো হয়েছে। সেখানে বলা হয়েছে, নতুন প্রাইভেসি পলিসি চালু হলে ভারতীয় গ্রাহকদের সুরক্ষা কতটা থাকবে তা নিশ্চিত করা হোক।

চৈতন্য রোহিল্লা নামক এক আইনজীবী হোয়াটসঅ্যাপের নয়া প্রাইভেসি পলিসির ওপর স্থগিতাদেশ চেয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন। হাইকোর্টের কাছে আবেদন পেশ করে তিনি বলেন, ‘যতদিন পর্যন্ত ‘‌পার্সোনাল প্রোটেকশন বিল’‌ পাশ না হচ্ছে, ততদিন হোয়াটসঅ্যাপ যেন তাদের নয়া প্রাইভেসি পলিসি ব্যবহার করার সুযোগ না পায়।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026