রাজ্য

দলনেত্রীর কাছে ক্ষমা চেয়ে তৃণমূলে ফিরে আসুন,’দাদা’ শুভেন্দুকে পরামর্শ ‘ভাই’ জিতেন্দ্রের

তার সাথে দলবদল করবেন ভেবেছিলেন। কিন্তু সেখান থেকে খেদিয়ে দেওয়া হল। সুতরাং নতমস্তকে পুরানো পার্টিতে দলেই ফিরে আসতে হয়েছে। কিন্তু ‘দাদা’ কে ছাড়া ‘অনুগামী ভাই’ টিকে থাকতে পারছেন না। তাই এই বার কাতর অনুরোধ করে বসলেন সকলের সামনেই। হ্যাঁ ঠিকই ধরেছেন। এখানে ‘দাদা’ হলেন শুভেন্দু অধিকারী। তার ভাই আর কেউ নয়, স্বয়ং জিতেন্দ্র তিওয়ারি(Jitendra Tiwari)। দুইজনের দেখা করার এক মাস অতিক্রান্ত হতে না হতেই তার বিরুদ্ধে অল্প সরব হলেন জিতেন্দ্র তিওয়ারি। কিন্তু শুভেন্দুকে আবারও শাসক শিবির তৃণমূলে ফিরে আসার জন্য কাতর অনুরোধ করেছেন তিনি।

কি ঘটেছে ঠিক? পাণ্ডবেশ্বরের বঙ্কোলা কেলিয়ারি এলাকায় কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিতেন্দ্র তিওয়ারি। সেখানে নিজের ভাষোনে পশ্চিম বর্ধমান জেলা বিধায়ক জিতেন্দ্রের দাবি,’অনেকেই জানতে চাইছেন, শুভেন্দু অধিকারী এবং নরেন্দ্র মোদীর মাঝে কি কথা হয়েছে? আমি বলছি শুভেন্দুকে জুট কর্পোরেশনের চেয়ারম্যান বানিয়েছেন প্রধানমন্ত্রী মোদ্দী। তাতে মোদীকে ধন্যবাদ জানিয়েছেন শুভেন্দু অধিকারী। ২৩ জানুয়ারি মোদী বলেছেন, জুট কর্পোরেশনকে এক মাসের মধ্যে লুট কর্পোরেশনে পরিণত করেছে শুভেন্দু।”

প্রসঙ্গত উল্লেখ্য, রবিবার রাজ্যের দুই মন্ত্রী অরূপ বিশ্বাস এবং মলয় ঘটকের সাথে আসানসোলের গুরুদ্বারের এক অনুষ্ঠানেও গিয়েছিলেন জিতেন্দ্র তিওয়ারি। তিনি যে দলের সাথেই রয়েছেন, তাও স্পষ্ট জানিয়ে দিয়েছেন জিতেন্দ্র। তিনি যে দলের সাথে রয়েছেন, তাও স্পষ্ট করে জানিয়ে দিয়ে ছিলেন। এই বার শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সরব হলেন নেতা। তবে জিতেন্দ্রর ঘোষণা, “৭ তারিখ আসানসোলে যে রোড–শো করবেন শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari), তারই পালটা রোড–শো পাণ্ডবেশ্বর করবে জিতেন্দ্র তিওয়ারি।” শুভেন্দুর বিরুদ্ধে সরব হলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ক্ষমা চেয়ে ফের তৃণমূল কংগ্রেসে ফিরে আসার পরামর্শও দেন জিতেন্দ্র।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026