নিউজ

কুড়ি দিনে লাদাখে ৬টি পাহাড় দখল করল ভারত, ক্ষোভে চিন

ভারতীয় সেনাবাহিনী লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর অন্তত ছ’টি গুরুত্বপূর্ণ পাহাড়চূড়োর দখল নিয়েছে৷ চিনের আগেই এবার সেখানে পৌঁছতে সক্ষম হয়েছেন ভারতীয় জওয়ানরা৷ এই প্রসঙ্গে, সরকারের এক শীর্ষ আধিকারিক সংবাদ সংস্থাকে জানিয়েছেন, “গত ২৯ অগাস্ট থেকে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যে ছটি গুরুত্বপূর্ণ পাহাড়চূড়োর দখল নিয়ে নিয়ে ভারতীয় সেনাবাহিনী৷

যে পাহাড়চূড়োগুলি আমাদের বাহিনী দখলে নিয়েছে তার মধ্যে রয়েছে, মগর হিল, গুরুং হিল, রেচেন লা, রেজাং লা, মোখপরি   এবং ফিঙ্কার ফোরের কাছাকাছি একটি গুরুত্বপূর্ণ পাহাড় চূড়ো”। শোনা গিয়েছে  চিনের সেনাবাহিনীরা  এই পাহাড় চূড়োগুলি দখল করলে সহজেই ভারতীয় সেনার গতিবিধির উপরে নজরদারি চালাতে পারত কিন্তু সেই সকল প্ল্যান ভেস্তে দিয়েছে ভারতীয় সেনা৷

এমনকি যে ছয় টি পাহাড় চূড়োর কথা বলা হচ্ছে, সেগুলি নিয়ন্ত্রণরেখার এপারে ভারতীয় ভূখণ্ডেই অবস্থিত। এমনকি ভারতীয় সেনারা এই পাহাড় চূড়োগুলি দখল করার পরেই চিন রেজাং লা এবং রেচেন লা র কাছাকাছি তিন হাজার অতিরিক্ত সশস্ত্র বাহিনী মোতায়েন করেছে। প্রসঙ্গত, কিছুদিন আগে প্যাংগংয়ের উত্তরের এলাকা মোট ৮টি জায়গা রয়েছে সেখানে ফিঙ্গার ৮ পর্যন্ত এতদিন টহল দিত ভারত।

আর এখন ফিঙ্গার ফাইভ পর্যন্ত এগিয়ে এসে ভারতীয় বাহিনীকে বাধা দেওয়ার চেষ্টা করেছে চিন। সেপ্টেম্বরের প্রথম দিকে প্যাংগং লেকের উত্তরে ভারত চিন দুপক্ষই ১০০-২০০ রাউন্ড ওয়ার্নিং শর্ট ছুড়েছিল। জানা গিয়েছে এর আগে গত ১৫ জুন গালওয়ান উপত্যকায় ভারতীয় সেনাদের সঙ্গে সংঘর্ষের সময়ে রাইফেল ও বর্শার মতো অস্ত্র ব্যবহার করেছিল চিনা সেনা।কিন্তু প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর একাধিক গুরুত্বপূর্ণ জায়গার দখল নিয়েছে ভারতীয় সেনা। কিন্তু সেখানে এখনো প্রবেশ নিতে পারেনি চিন।

 

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026