নিম্নচাপের জেরে রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। এমনকি এই কারণে সোম থেকে বৃহস্পতিবার ভারী বৃষ্টির সর্তকতা জারি করা হয়েছে উত্তরবঙ্গে। রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিলো।
আজ, রবিবার বিকেল থেকে সমুদ্র-এ ৪৫-৫৫ কিলোমিটার বেগে উপকূলে ঝড়ো হাওয়া বইবে। উত্তর পূর্ব বঙ্গোপসাগর থেকে তা ক্রমশ উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে। ভারী বর্ষণের হলুদ সর্তকতা রয়েছে ঝাড়গ্রাম, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, হাওড়া, ও পুরুলিয়াতে।
সোমবার অতি ভারী বর্ষণের কমলা সর্তকতা রয়েছে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদে। মঙ্গলবার ভারী বর্ষণের হলুদ সর্তকতা রয়েছে মুর্শিদাবাদ এবং বীরভূম জেলায়।
বুধবার প্রবল বর্ষণের কমলা সর্তকতা রয়েছে দার্জিলিং, আলিপুরদুয়ার ও কোচবিহারে। এমনকি ভারী বর্ষণের কমলা সর্তকতা রয়েছে মালদহ, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে। এছাড়াও বৃষ্টিতে ভিজবে কর্ণাটক উপকূল কেরালা ও তামিলনাড়ুতে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…