নিউজ

আগামিকাল আংশিক ভাবে খুলছে স্কুল, জানুন কোন কোন রাজ্যে

নয়াদিল্লি: আগামিকাল অর্থাৎ ২১ সেপ্টেম্বর থেকে আংশিক ভাবে খুলছে দেশের বহু স্কুল। চলতি বছরের তৃতীয় মাস থেকে করোনার সংক্রমণে একে একে বন্ধ করা হয় স্কুল, কলেজ, শপিং মল এবং সিনেমা হল। প্রায় তিন মাস লকডাউন চলার পর এবার একে একে খুলছে দোকান বাজার, মল এবং রেস্তোরা। এবার আনলক-৪ এর নিয়ম মেনে খুলতে চলেছে স্কুল। এখনই স্কুল খুলতে চাইছে না পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, গুজরাট, কেরল, উত্তরাখণ্ড।  তবে অন্ধ্রপ্রদেশ, হিমাচলপ্রদেশ, জম্মু কাশ্মীর এবং নাগাল্যান্ড মেঘালয়তে স্কুল খুলবে কাল থেকে।

বলা হয়েছিলো কন্টেইনমেন্ট জোনের আওতাও পড়ে না এমন স্কুলগুলিতে শিক্ষকের পরামর্শ নিতে ছাত্ররা যেতে পারবে। এখন আপাতত নবম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণির ছাত্র ছাত্রীরাই আসতে পারবে, সেক্ষেত্রে লাগবে অভিভাবকদের অনুমতি পত্র। আর বাকি ৫০ শতাংশ শিক্ষক ও শিক্ষাকর্মীকে অনলাইনে পড়ানোর জন্য ও টেলি কাউন্সেলিংয়ের জন্য স্কুলে হাজিরা হবেন।

এক্ষেত্রে তাপমাত্রা পরীক্ষার পরেই ছাত্র শিক্ষকরা স্কুলে প্রবেশ করতে পারবেন। থাকতে হবে থার্মাল স্ক্যানার। মাস্ক পড়তে হবে এবং বাধ্যতামূলক ভাবে ছাত্র শিক্ষক সকলকেই স্কুলে বারবার সাবান দিয়ে হাত ধুতে হবে। প্রয়োজনে ল্যাবরেটারি ব্যবহারে ছাড় দেবে স্কুল। ক্লাসরুমে কতক্ষণ থাকতে পারবে ছাত্রছাত্রীরা সে ব্যাপারে ছাত্রছাত্রীর সুরক্ষার কথা মাথায় রেখে সিদ্ধান্ত নেবে স্কুল কর্তৃপক্ষ।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026