গত বছর জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার পর থেকেই বারবার সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান। শুধু তাই নয়, পাক মদতপুষ্ট জঙ্গিদের সীমান্তের এপারে পাঠিয়ে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করে গেছে সে দেশের সেনাবাহিনী। তবে প্রতিবারই যোগ্য জবাব দিয়েছে ভারতীয় সেনা।
পাক জঙ্গি ও ভারতীয় সেনার মধ্যে হওয়া গুলি যুদ্ধে বারবার নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে এদেশের সেনাবাহিনী। বৃহস্পতিবার ভারতীয় সেনাবাহিনীর প্রকাশ করা এক ভিডিও-তে পাওয়া গেল ভারতীয় সেনাবাহিনীর বীরত্বের প্রমাণ। কাশ্মীরের কুপওয়ারা সেক্টরে সীমান্তের ওপারে বেশ কয়েকটি পাক সেনা ঘাঁটি ভেঙে গুঁড়িয়ে দিল ভারতের সেনাবাহিনী।
আরও পড়ুন : নির্ভয়া কাণ্ড : আগামী ২০ মার্চ ফাঁসি, চতুর্থবার মৃত্যু পরোয়ানা জারি আদালতের
একটি জাতীয় সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, ইদানিং সীমান্তে পাক সেনার আক্রমণের ঘটনা দিন দিন বেড়েই চলেছিল। তারই জবাব হিসেবে পাক সেনা ঘাঁটিতে অ্যান্টি গাইডেডমিসাইল ও গোলা ছুঁড়ে সেগুলি ধ্বংস করে দেয় ভারত। পাকিস্তানের তরফে বারবার সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন ও জঙ্গিদের সীমান্ত পের করে ভারতে অনুপ্রবেশ করানোর চেষ্টা করায় পাল্টা জবাব দেওয়া হয়েছে বলে ভারতীয় সেনা সূত্রে খবর পাওয়া গেছে। এরফলে ভারতের মাটিতে জঙ্গি কার্যকলাপ ঘটাতে চেয়ে বারবার মুখ পুড়ছে পাকিস্তানের।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…