ট্রেন যাত্রীদের জন্যে সুখবর নিয়ে এলো আইআরসিটিসি। অনেক সময় একসাথে যাত্রা করার সময়ে আলাদা আলাদা কোচে উঠতে হয় অথবা একই কোচের দুই প্রান্তে পড়ে আসন। সেই সমস্যা থেকে মুক্তির জন্যে নতুন সুবিধা এনেছে রেল কর্তৃপক্ষ। এবার থেকে যাত্রীরা নিজেদের পছন্দ মতো কোচের টিকিট কাটতে পারবেন। শুধু তাই নয় নিজের ইচ্ছে মতো আসনও পছন্দ করে বেছে নিতে পারবেন তারা। সমস্ত সুবিধা ঘরে বসেই মিলবে।
জানা গেছে আইআরসিটিসির ওয়েবসাইট কিংবা অ্যাপ থেকেই এই সুযোগ পাবেন যাত্রীরা। তবে শুধুমাত্র যারা শেষ মুহূর্তে টিকিট কাটবেন তারাই পাবেন এই সুবিধা। কারণ, ট্রেন ছাড়ার আগে রিজার্ভেশন চার্ট প্রকাশ করা হলেই এই সুযোগ মিলবে।
আরও পড়ুন : সোনার দামে ভারী পতন, জানুন আজকের সোনার দাম
নতুন সিদ্ধান্ত অনুযায়ী রেল টিকিটের রেজিস্ট্রেশন চার্ট ওয়েবসাইটে তুলে দেওয়া হলে অনলাইনে দেখা যাবে সেই চার্ট। সেটি দেখেই যাত্রীরা টিকিট কাটার সময়ে বেছে নিতে পারবেন পছন্দের কোচ ও আসন। এমনকী ট্রেনের সামনের দিকে, পিছনের দিকে না মাঝামাঝি জায়গার কোচে টিকিট চাইছেন সেটাও পছন্দ করতে পারবেন।
অনলাইনের চার্টে আগেই দেখা যাবে কোন শ্রেণির কোন কোচে কোন কোন আসন ফাঁকা রয়েছে।এবার সেই অনুযায়ী পছন্দ মতো আসন নির্বাচন করা যাবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…