করোনা ভাইরাস প্যানডেমিক গত বছর থেকে বিশ্বজুড়ে সকল মানুষের জীবন দুর্বিষহ করে তুলেছে। কিন্তু নতুন বছরের শুরুতে আশার আলো হিসাবে ভারত তথা গোটা বিশ্বে একাধিক করোনা ভ্যাকসিন আবিষ্কৃত হয়েছে। এখন গোটা বিশ্ব জুড়ে চলছে ভ্যাকসিনেশন প্রক্রিয়া। তবে এরইমধ্যে এক ভারতীয় কোম্পানি দাবি করেছে যে তাদের করোনা ভ্যাকসিন আর ইনজেকশনের মাধ্যমে নিতে হবে না। সাধারণ ক্যাপসুলের মত গিলে খাওয়া যাবে। এটি আসলে ভারতীয় এক সংস্থা, মার্কিন এক সংস্থার সাথে যৌথভাবে করেছে। যদি এই ক্যাপসুল করোনার বিরুদ্ধে ১০০ শতাংশ কার্যকর হয় তাহলে চিকিৎসাবিজ্ঞানে এই কোম্পানির নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
ভারতীয় কোম্পানি “প্রেমাস বায়োটেক” ও মার্কিন কোম্পানি “ওরামেড ফার্মাসিউটিক্যাল” যৌথভাবে করোনা ভাইরাস প্রতিষেধক ক্যাপসুল তৈরি করেছে। তারা তাদের ওরাল টিকার নাম রেখেছে ‘ওরাভ্যাক্স কোভিড-১৯’। দুই কোম্পানির তরফ এ দাবি করা হয়েছে যে তাদের ক্যাপসুল টিকা একটি ইনজেকশন টিকার মতই কার্যকর। ইতিমধ্যেই পশু পাখির মধ্যে এই টিকা পরীক্ষা করে সাফল্য পাওয়া গেছে। ইনজেকশন টিকার মত এই টিকা নয়। মাত্র একটা ডোজ নিলেই কাজ করবে এই টিকা। এই ক্যাপসুল মানুষের শ্বাসনালী বা খাদ্যনালী দিয়ে যাওয়ার সময় করোনা ভাইরাস নিপাত করবে।
প্রেমাস বায়োটেক কোম্পানি দীর্ঘদিন ধরেই বিভিন্ন অসুখের টিকা প্রস্তুত করে। অন্যদিকে, ওরামেড ফার্মাসিউটিক্যাল মার্কিন যুক্তরাষ্ট্রে প্রোটিন জাতীয় খাবার তৈরিতে শীর্ষস্থানে আছে। এই দুই কোম্পানির দীর্ঘ অভিজ্ঞতা কাজে লাগিয়ে তারা এই ওরাল ক্যাপসুল করোনার ভ্যাকসিন, ‘ওরাভ্যাক্স কোভিড-১৯’ বানিয়েছে। ইতিমধ্যেই পশু পাখির উপর প্রয়োগ করার পর এর সুফল দেখা গেছে। চলতি বছরে খুব শীঘ্রই এই ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…