স্বস্তিকা দত্ত (swastika dutta) ওরফে রাধিকা ও ‘কি করে বলব তোমায়’টিম ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন পাহাড়ের দেশ কালিম্পঙে। অপরদিকে স্বস্তিকার একটি ইন্সটাগ্রাম পোস্ট ভাইরাল হয়েছে যেখানে রাধিকা লিখেছেন, তিনি নতুন করে থাকবেন কর্ণের কাছে। এদিকে স্বস্তিকা একটি সংবাদমাধ্যমে বলেছেন, রাধিকা সময়ের সঙ্গে সঙ্গে আরও পরিণত হতে চলেছে। তাঁর চরিত্রে আসছে নতুন শেড। রাধিকার সঙ্গেই কর্ণও নিশ্চয় পরিণত হবে। তবে জানা গেছে, আরো একটি নতুন চরিত্র আসতে চলেছে সিরিয়ালে। কিন্তু কে সে, তা জানা যায়নি। তাহলে কি সিরিয়াল নিতে চলেছে কয়েক বছরের লিপ?
কিছুদিন আগে এই ধারাবাহিকে রাধিকাকে দেখা গিয়েছিল নার্সের ভূমিকায়। কর্ণের পরিবার তার স্ত্রী রাধিকাকে কর্ণের থেকে আলাদা করে দিয়েছে। এদিকে কর্ণ অসুস্থ। তার জন্য নার্সের খোঁজ করে তার পরিবার। অসুস্থ কর্ণের সেবা করতে নার্স সেজে কর্ণের বাড়িতে প্রবেশ করে রাধিকা। পরিবারের সদস্যরা রাধিকাকে চিনতে পারে না। ঘটনাচক্রে নার্সরূপী রাধিকা ও কর্ণ কাছাকাছি চলে আসে। সেই সময় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল কর্ণ ও নার্সরূপী রাধিকার অন্তরঙ্গ ভিডিও।
‘কি করে বলবো তোমায়’ ধারাবাহিকটি ইতিমধ্যেই জনপ্রিয় হয়েছে দর্শকদের কাছে। ফ্যাশন ডিজাইনার রাধিকার বিয়ের দিন সে লগ্নভ্রষ্টা হয়। এরপর রাধিকা কর্ণের কোম্পানিতে চাকরি করা শুরু করে। কর্ণ ও রাধিকার মধ্যে বন্ধুত্ব তৈরী হয় যা ক্রমশ প্রেমে পরিণত হয়। একসময় তাদের বিয়ে হয়ে যায়।
বিয়ের পর রাধিকা ও কর্ণের মধ্যে তৈরী হয় ভুল বোঝাবুঝি। শুরু হয় টানাপোড়েন। কিন্তু তার মধ্যেও কখনও কখনও তৈরী হয় খুনসুটির মুহূর্ত। আপাতত রাধিকা ও কর্ণের সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়ায়, এখন সেটাই দেখার। রাধিকার চরিত্রে অভিনয় করছেন স্বস্তিকা দত্ত এবং কর্ণের চরিত্রে অভিনয় করছেন ক্রুশল আহুজা (krushal ahuja)।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…