সুরেশ রায়নার ক্রিকেট মাঠে তার ক্যারিয়ারের দিক থেকে ভাল সময় যায়নি। আমস্টারডামে তার হাঁটুর শল্য চিকিৎসা হওয়ার পর ক্রিকেট মাঠে ফেরার জন্য অনেক সময় ব্যয় করতে হয়েছে। তাকে সর্বশেষ ভারতের জার্সিতে দেখা গেছে কয়েক বছর আগে। দুই বছর আগে ইংল্যান্ড সফরে তিনি সর্বশেষ ভারতীয় দলের হয়ে খেলেছিলেন। তবে বর্তমানে তার ব্যক্তিগত জীবনে তিনি অনেক আনন্দিত হয়েছেন। সম্প্রতি তিনি এক পুত্র সন্তানের বাবা হয়েছেন।
স্ত্রী প্রিয়াঙ্কার সঙ্গে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন রায়না যেখানে তার স্ত্রী নবজাতককে নিজের হাতে ধরে আছেন। প্রিয়াঙ্কা এবং রায়না ৩ এপ্রিল, ২০১৫ তে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন এবং ২০১৬ সালের ১৬ ই মে, এই দম্পতি তাদের কন্যা গ্রসিয়াকে জন্ম দিয়েছিলেন। দু’জনেই তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে বেশ সক্রিয় এবং সময়ে সময়ে পোস্ট করতে থাকে।
পুত্র সন্তান লাভের পর ছবি শেয়ার করে ক্যাপশন দিয়ে লিখেছেন, “সমস্ত কিছুর শুরু – আশ্চর্য, আশা, সম্ভাবনা এবং আরও ভাল একটি বিশ্ব! আমরা আমাদের পুত্র এবং গ্রসিয়ার ছোট ভাই – রিও রায়নাকে স্বাগত জানিয়ে গর্বিত। সে গণ্ডির বাইরে গিয়ে প্রত্যেকের জীবনে শান্তি, নবায়ন এবং সমৃদ্ধি আনুক এই আশা রাখি”।
রায়না ব্যক্তিগত জীবনে দুর্দান্ত সময় কাটাচ্ছেন। নতুন সন্তানের জন্ম তার জীবনে আরও সুখ নিয়ে আসবে বলে আশা করা যায়। তদুপরি, গ্রসিয়া খেলার সঙ্গী হিসেবে তার ভাইকে পাবে। প্রিয়াঙ্কা এবং রায়নার এখন তাদের দুই বাচ্চাকে বড় করার জন্য আরও বেশি দায়িত্ব থাকবে। রায়না তার পুত্র সন্তানের খবর শেয়ার করার পর তার দেশ-বিদেশের সতীর্থরা তাকে শুভেচ্ছা জানায়। রায়নার আইপিএল দল চেন্নাই সুপার কিংসও তাকে শুভেচ্ছা জানিয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…