রাজ্য

করোনা থেকে সতর্ক থাকতে বিনামূল্যে মাস্ক বিতরণ বামপন্থী সংগঠনের

শহর জুড়ে এখন করোনা ত্রাস। বহু মানুষের মনে করোনা আতঙ্ক ভূতের মতো চেপে বসেছে। কিন্তু তার মধ্যে রুজি রোজগারের চাহিদায় বহু মানুষকে তাদের দৈনন্দিন কাজকর্ম করতে হচ্ছে করণা আতঙ্ককে তোয়াক্কা না করে। মহারাষ্ট্র কর্ণাটক উত্তরপ্রদেশের পর কলকাতা করোনা ত্রাসে ত্রস্ত। সারাদেশে এখন অব্দি করোনাতে মৃত্যু বেড়ে 10 জনের মৃত্যু হয়েছে বলে সূত্রের খবর।

গোটা দেশজুড়ে করোনা গ্রসিত হওয়ায় সারা দেশজুড়ে লকডাউন করা হয়েছে 31 শে মার্চ অব্দি ।শহরের বুকে এখনো এমন অনেক মানুষ আছে যারা তাদের নিত্যপ্রয়োজনীয় দৈনন্দিন কাজ করে যাচ্ছে মাস্ক না পড়েই, বহু গরিব সহায়-সম্বলহীন মানুষ রয়েছে যাদের মুখে মাস্ক নেই, স্যানিটাইজার কেনার পয়সা নেই। গত শুক্রবার থেকেই বহু গাড়ির চালকসহ সহায় সম্বলহীন মানুষজনকে বিনামূল্যে মাস্ক বিতরণ করার কর্মসূচি গ্রহণ করা হয় বামপন্থী সংগঠনের তরফ থেকে।

বহু গাড়ির চালকসহ বিভিন্নজনকে মাস্ক বিতরণ করা হয় তাদের তরফ থেকে। এই সেবামূলক কর্মকাণ্ডে কলকাতা ওলা উবের অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ইন্দ্রজিৎ ঘোষ ও ভাইস প্রেসিডেন্ট জয় বোস, কমরেড গার্গী মুখার্জি, মোঃ মনু সহ অনেকেই অংশগ্রহণ করেছিলেন। তাদের তরফ থেকে গাড়ির চালকদের বিনামূল্যে স্যানিটাইজার দেওয়া হয়। শহরের যখন বিভিন্ন প্রান্তে অনেক দোকানেই চাহিদামত মাস্ক পর্যাপ্ত পরিমাণে পাওয়া যাচ্ছে না। রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে যাতে সবাই মাস্ক পায় সেই উদ্দেশ্যে সরকার তার কর্মসূচি ইতিমধ্যে গ্রহণ করেছে। এমন সময় বিনামূল্যে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করে বহু মানুষের অপূর্ণ জায়গা পূর্ণ করল বলা যেতেই পারে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026