নিউজ

বজ্র-বিদ্যুৎ, ঝোড়ো হাওয়া সহ বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়

আবহাওয়া দপ্তরের তরফ থেকে আগেই জানানো হয়েছিলো পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায়। সেই ছবিই দেখা গেল সোমবার সন্ধ্যে থেকে। কলকাতা ছাড়াও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র-বিদ্যুৎসহ ভারী বৃষ্টির খবর পাওয়া গেছে। বীরভূম, পশ্চিম মেদিনীপুর, হুগলি, নদীয়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং কলকাতায় সোমবার বিক্ষিপ্ত বৃষ্টি এবং ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছিলো আবহাওয়া দপ্তর।

পশ্চিমী ঝঞ্ঝা এবং পুবালি হাওয়ার সংঘাতের জেরেই এই বৃষ্টি হবে বলে জানা গেছিলো। শুধু তাই নয় বিহার ও ওড়িশা উপকূলে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত এবং উত্তরের পার্বত্য অঞ্চলে প্রবেশকারী পশ্চিমী ঝঞ্ঝা বৃষ্টির সম্ভাবনা আরও বাড়িয়ে দিয়েছে। যার ফলে আজ এবং মঙ্গলবার পাঞ্জাব হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লী, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাত, কেরালা এবং কর্ণাটকে আগামী ৭২ ঘন্টা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তবে গত দুদিন এরূপ আবহাওয়া থাকলেও আগামীকাল থেকে এ রাজ্যের আবহাওয়ার উন্নতি হবে বলে জানা গেছে হাওয়া মহলের তরফ থেকে। সোমবার কলকাতার সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা ছিল যথাক্রমে ২১.৬ ডিগ্রি ও ৩০.৯ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিলো সর্বোচ্চ ৮৯ শতাংশ এবং সর্বনিম্ন ৩৯ শতাংশ।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026