ভারতের নোট থেকে মুছে যাবে মহাত্মা গান্ধীর ছবি? কি জানালো ভারতীয় রিজার্ভ ব্যাংক

গত বছর ভারত সরকার প্রচলন থেকে ২০০০ টাকার নোট সম্পূর্ণরূপে সরিয়ে দিয়েছিল। নতুন করে আবারো ২০০০ টাকার নোট সোশ্যাল মিডিয়াতে হচ্ছে ভাইরাল। তার সাথে সাথেই আরো একটা খবর ছড়িয়ে পড়েছে সারা ভারতে। আগামী দিনে কি তাহলে নোট থেকে মুছে যাবে মহাত্মা গান্ধীর ছবি? একটি প্রতিবেদনে দাবি করা হচ্ছে ভারতীয় রিজার্ভ ব্যাংক এবারে রবীন্দ্রনাথ ঠাকুর এবং এপিজে আবদুল কালাম এর ছবি সম্বলিত নোট ইস্যু করতে চলেছে বলে জানা যাচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে অর্থ মন্ত্রকের অধীনে সিকিউরিটি প্রিন্টিং এন্ড মিন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া মহাত্মা গান্ধীর বদলে এপিজে আব্দুল কালাম এবং রবীন্দ্রনাথ ঠাকুরের জল চিহ্নের দুটি সেট ইতিমধ্যেই আইআইটি দিল্লির অধ্যাপক দিলীপ শাহানির কাছে পাঠিয়েছেন। দিলীপ সাহানি ওই দুটি সেটের মধ্যে যেকোনো একটি বেছে নিতে পারেন বলে জানা যাচ্ছে। এরপরেই তা সরকারের কাছে উপস্থাপিত করা হবে।

ভারতীয় রিজার্ভ ব্যাংকের জারি করা বিবৃতিতে বলা হয়েছে ব্যাংক এখনই কিন্তু নোট থেকে মহাত্মা গান্ধীর ছবি সরিয়ে ফেলছে না। কেন্দ্রীয় ব্যাংক ইতিমধ্যেই স্পষ্ট করেছে দেশে এমন কিছু মিডিয়া হাউজ রয়েছে যারা এই ব্যাপারে ভুল খবর প্রকাশ করছে। রিজার্ভ ব্যাংক কিন্তু এখনই মুদ্রা এবং নোট থেকে সরিয়ে ফেলছে না মহাত্মা গান্ধীর ছবি। রিজার্ভ ব্যাংকের তরফ থেকে এমন কোন প্রস্তাব এই মুহূর্তে নেই। প্রসঙ্গত উল্লেখ্য, আমেরিকা এবং জাপানে একাধিক ব্যক্তির সাথে নোট ছাপা হয়ে থাকে। মার্কিন ডলারের জর্জ ওয়াশিংটন থেকে শুরু করে আব্রাহাম লিংকন পর্যন্ত অনেক মানুষের ছবি থাকে। একইভাবে জাপানি ইয়েনেও এই ধরনের ছবি আপনারা দেখতে পান। সেই কারণেই হয়তো ভারতেও এবারে একাধিক ব্যক্তির ছবি সম্বলিত নোট আসতে চলেছে বলে জানা যাচ্ছে।

আবার অন্য একটি বিবৃতিতে জানানো হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নাকি পুরনো ১০০ টাকার নোট নিষিদ্ধ করার পরিকল্পনা শুরু করেছে। এখন নাকি এই ধরনের পুরনো ১০০ টাকার নোট প্রচলনের বাইরে চলে যাবে। ৩১ মার্চ ২০২৪ এর মধ্যে এই সমস্ত পুরনো ১০০ টাকার নোট পরিবর্তন করার নির্দেশ দিয়েছে সরকার। তবে এই খবরটি কিন্তু সম্পূর্ণরূপে মিথ্যা এবং এখনো পর্যন্ত ভারতীয় রিজার্ভ ব্যাংকের তরফ থেকে কোনরকম আইনি দরপত্র এই বিষয়ে করা হয়নি।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026