মারুতি সুজুকির সবথেকে সস্তা গাড়িতে রয়েছে ৬২ হাজার টাকা ডিসকাউন্ট, কম দাম দেখে হতবাক গ্রাহকরা

মারুতি সুজকি খুব সম্প্রতি ভারতের বাজারে তাদের এন্ট্রি লেভেল এবং সবথেকে সস্তা গাড়ি ALTO K10 এর উপরে নতুন ডিসকাউন্ট ঘোষণা করেছে। এই গাড়ির উপরে ৬২ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট দিচ্ছে maruti suzuki। এই গাড়িটিতে আপনি নগদ বিনিময় বোনাস এবং কর্পোরেট ডিসকাউন্ট পেয়ে যেতে পারেন এবার থেকে। একই সাথে পেট্রোল এবং সিএনজি উভয় মডেলের সাথে এই অফার পাওয়া যাবে বলে জানা যাচ্ছে মারুতি সুজুকি তরফ থেকে। আপনাদের জানিয়ে রাখি মারুতি কোম্পানির এই গাড়িটির প্রারম্ভিক মূল্য হলো ৩.৯৯ লক্ষ টাকা। আপনার যদি বাজেট কম হয় তাহলে আপনি আরো সস্তায় এখন এই গাড়িটি কিনতে পারবেন। এই গাড়িটিতে আপনি পেট্রোল AMT মডেলে পেয়ে যাবেন ৬৫ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট। এছাড়াও পেট্রোল MT মডেলে আপনি পেয়ে যাবেন ৫৭ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং সিএনজি মডেলে পেয়ে যাবেন ৫৭ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট।

আপনাদের জানিয়ে রাখি ALTO K10 গাড়িতে আপনারা পেয়ে যাবেন আটটি ভেরিয়েন্ট এবং সাতটি আলাদা আলাদা রং এর বিকল্প। আপনাদের জানিয়ে রাখি এই সমস্ত গাড়িতে আপনারা দারুন ডিস্কাউন্ট অফার পেতে চলেছেন। গাড়িতে আপনারা পেয়ে যাবেন নতুন জেনারেশনের কে সিরিজের ১ লিটারের ডুয়াল জেট ইঞ্জিন। এছাড়াও রয়েছে একটি VVT ইঞ্জিনের বিকল্প। এই ইঞ্জিনটি ৫ হাজার ৫০০ আরপিএম গতিতে ৪৯ কিলোওয়াট সর্বোচ্চ ক্ষমতা তৈরি করতে পারে। এছাড়াও ৩৫০০ আরপিএম গতিতে ৮৯ নিউটন মিটার সর্বোচ্চ টর্ক তৈরি করতে পারে। কোম্পানি দাবি করছে এই গাড়িতে ২৪.৯০ কিলোমিটার প্রতি লিটার মাইলেজ আপনারা পেয়ে যাবেন। অন্যদিকে এই গাড়ির ম্যানুয়াল ভেরিয়েটে আপনারা পাবেন ২৪.৩৯ কিলোমিটার মাইলেজ। এবং সিএনজি মডেলের মাইলেজ হলো ৩৩.৮৫ কিলোমিটার।

এই গাড়িতে আপনারা পেয়ে যাবেন একটি দুর্দান্ত ইনফোটেনমেন্ট সিস্টেম। এই গাড়িতে রয়েছে, অ্যাপেল কার প্লে এবং অ্যান্ড্রয়েড অটো সাপোর্ট। ব্লুটুথ এবং AUX কেবল সিস্টেমের মাধ্যমে আপনারা কানেক্ট করতে পারেন আপনার সমস্ত আধুনিক ডিভাইসকে। স্টিয়ারিং হুইলে নতুন ডিজাইন পাচ্ছেন আপনারা এই গাড়ির সাথে। এতে স্টিয়ারিং এর সাথে ইনফোটেনমেন্ট সিস্টেম কানেক্টিভিটি দেওয়া হয়েছে। এই গাড়িতে আপনারা এন্টিলক ব্রেকিং সিস্টেম সাপোর্ট পেয়ে যাবেন। ইলেকট্রনিক ব্রেকফোর্স ডিস্ট্রিবিউশন রয়েছে এই গাড়িতে। রিভার্স পারকিং সেন্সর সহ সমস্ত ধরনের আধুনিক বৈশিষ্ট্য রয়েছে। আপনি এই গাড়িটি পেয়ে যাবেন ছটি আলাদা আলাদা রঙের বিকল্পে। এই রং এর বিকল্প হল স্পিডী ব্লু, আর্থ গোল্ড, সিজলিং রেড, সিল্কি হোয়াইট, সলিড হোয়াইট এবং গ্রানাইট গ্রে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026