নিউজ

লাদাখ পরিস্থিতি অত্যন্ত সংকটজনক, বিদেশমন্ত্রীর গলায় উৎকণ্ঠার সুর

নয়াদিল্লি: সোমবার ভোররাতে লাদাখের প্রকৃত সীমান্ত রেখায় গুলি চালিয়েছে ভারতীয় সেনা। জানা গিয়েছে, পেট্রোলিং করার সময় চিনা সেনারা লাদাখের প্যাংগং লেকের দক্ষিণ প্রান্তে অনুপ্রবেশ করার চেষ্টা করে। ভারতীয় সেনা সতর্ক করলেও সেই সর্তকতাতে আমল দেয়নি লাল ফৌজ বাহিনী। ফলে বাতাসে লক্ষ্য করে গুলি চালায় ভারতীয় সেনা। এমন পরিস্থিতিতে ভারত-চিন সীমান্তে অবস্থা সঙ্কটজনক বলে মন্তব্য করেছেন বিদেশমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্কর।

দুই দেশের মধ্যে রাজনৈতিক স্তরের গভীর আলোচনার প্রয়োজন আছে বলে দাবি করেছেন বিদেশমন্ত্রী। দিন দুয়েক বাদে মস্কোয় সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনে যোগ দিতে যাবেন জয়শঙ্কর। সেখানে চিনা বিদেশমন্ত্রী ওয়াং-ই-এর সঙ্গে ভারত-চিন সীমান্তের পরিস্থিতি নিয়ে বৈঠক হতে পারে বলে সূত্রে খবর। তার আগে বিদেশমন্ত্রীর এমন মন্তব্য তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা।

জয়শঙ্কর এ প্রসঙ্গে বলেছেন, ‘দুই দেশের মধ্যে শান্তি ও স্থিতাবস্থা ফিরিয়ে আনা প্রয়োজন। দুই দেশের মধ্যে অন্যান্য সম্পর্কগুলো বজায় রাখতে গেলে ভারত-চিন সীমান্তের পরিস্থিতি আগে শান্ত করতে হবে। যে সকল সমস্যা আছে, তা যত তাড়াতাড়ি সম্ভব মিটিয়ে ফেলা দুই দেশের পক্ষে ভাল বলে দাবি করেছেন বিদেশমন্ত্রী।

তবে বেজিংয়ের পক্ষ থেকে কি সমঝোতার হাত বাড়ানো হবে? কারণ, রাশিয়ায় কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে দীর্ঘ আড়াই ঘণ্টার বৈঠক হয় চিনা প্রতিরক্ষামন্ত্রী জেনারেলের। এই বৈঠকের পর কোনও সমাধান সূত্র তো দূরে থাক, কার্যত ভারতকে এক ইঞ্চি জমি না ছাড়ার হুমকি দিয়েছিল বেজিং সরকার। সেক্ষেত্রে বিদেশমন্ত্রীর সঙ্গে চিনা বিদেশমন্ত্রীর বৈঠক হওয়ার পর আদৌ কোনও সুরাহা হবে কিনা, বা ভারত-চিন সীমান্তে শান্তি ফিরবে কি না, তা নিয়ে যথেষ্ট সংশয় দেখা দিয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026