বিনোদন

বিএমসি-র সিলমোহর, নিয়ম মেনে অফিস নির্মাণ হয়নি বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতের

কঙ্গনার সঙ্গে শিবসেনার বিবাদ তুঙ্গে। এ যেন রাহু ও কেতু একই স্থানে অবস্থান করছে। সুশান্তের মাদক কাণ্ড ঘিরে একমাত্র কঙ্গনা রানাউত সরব হয়েছিলেন। তিনি একাধিক ট্যুইটে প্রতিবাদ জানিয়েছিলেন। এরপরেই তাঁকে একের পর এক খেসারত দিতে হয়। এমনকি শিবসেনার মুখপাত্র তাঁকে মুম্বাই না ফেরার হুমকি পর্যন্ত দিয়েছেন। এরপরেই কঙ্গনা রানাউত যাতে Y+ক্যাটাগরির নিরাপত্তা পান।

কঙ্গনার মানালির বাড়ি সম্পূর্ণ নিরাপত্তার মোড়কে ঢাকা। কেন্দ্রের নির্দেশ মেনেই কঙ্গনার বাড়ির সামনে কড়া নিরাপত্তা মোতায়েন করা হচ্ছে বলে জানা যাচ্ছে সূত্রের তরফে। এরপাশাপাশি এল আরেকটি খবর, আগামী ৯ই সেপ্টেম্বর কঙ্গনার মুম্বাই আসার কথা, কিন্তু বাধ সাধল কোভিড। কঙ্গনা ও তাঁর দিদির কোভিড ১৯ টেস্ট হয় এবং রিপোর্ট পজিটিভ আসে। এরপরেই কঙ্গনা ও তাঁর দিদিকে আগামী ৭ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে। আগামী ৯ই সেপ্টেম্বর মুম্বাই আসলেও কোভিডের সমস্ত নিয়ম মেনে তাঁকে হোম কোয়ারেন্টিনে থাকতেই হবে।

অন্যদিকে,বিএমসি বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতের অফিস সিল করে দিয়েছে। বিএমসি বলছে যে কঙ্গনা অফিসকে অবৈধ করে তুলেছে। বিএমসি জানিয়েছে যে কঙ্গনা বিধি লঙ্ঘন করেছে। বিএমসি অনুসারে ৩৫৪ এ নিয়ম নেই। এরপরেই, কঙ্গনার মুম্বইয়ের অফিসে বিএমসির লোকেরা নিয়ম ভেঙে ঢুকে পড়েন এবং প্রতিবেশীদের হুমকি দিয়েছেন বলে সোমবার অভিযোগ করেন অভিনেত্রী। এক্ষেত্রে, বিএমসি সেই নোটিশে লিখেছেন যে কঙ্গনার এই অফিসটি কাজের জন্য নয়। নোটিশে বলা হয়েছে যে কঙ্গনা রানাউত মুম্বাই মিউনিসিপাল কর্পোরেশনের বিধি 354A এর অনুগত নয়। এরপরেই, কঙ্গনা তাঁর নিজের সোশ্যাল হ্যান্ডেলে এ বিষয়ে একটি ভিডিয়োও শেয়ার করেন কঙ্গনা রানাউত। যা নিয়ে ফের মহারাষ্ট্র সরকারের সঙ্গে বিতর্ক শুরু হয়ে যায় মনিকর্ণিকা অভিনেত্রীর।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026