বিনোদন

Viral: ‘তোমরা আসো গো দেখিয়া’ গানে অসাধারণ অঙ্গভঙ্গি, দুই বোনের নাচ ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

ইন্টারনেটের জগতে আজকাল প্রত্যেকেই ভাইরাল হওয়ার প্রতিযোগিতায় নাম লিখিয়েছে। ছেলে থেকে বুড়োর হাতেও শোভা পাচ্ছে স্মার্ট ফোন। শুধু তাই নয়, হাই-স্পিড ইন্টারনেট কানেকশনের জন্য না চাইতেও ঘন্টার পর ঘন্টা সোশ্যাল মিডিয়ায় সময় অতিবাহিত করছেন অনেকেই। আর এই সুযোগের সদ্ব্যবহার করে অনেকেই অর্থ উপার্জনের সেরা রাস্তা হিসেবে বেছে নিয়েছেন সোশ্যাল মিডিয়া। বর্তমানে শুধু সংবাদ শিরোনামে বলিউড অভিনেতা-অভিনেত্রীরাই থাকছেন না। বরং নিজেদের কর্মকান্ডের জন্য অনেক সাধারন মানুষ উঠে আসছেন শিরোনামের পাতায়।

মিডিয়াপাড়ায় ভাইরাল হওয়ার জন্য বর্তমানে বলিউড বা টলিউড অভিনেতা-অভিনেত্রী হওয়ার প্রয়োজন নেই। গ্রামের সাধারণ মানুষও কয়েক মুহূর্তের মধ্যে ভাইরাল হতে পারে ইন্টারনেটে। তবে তার জন্য সঠিক কনটেন্ট এবং দক্ষ অভিনয়ের প্রয়োজন। সম্প্রতি ইউটিউবে কয়েক মিনিটের একটি ভিডিও রীতিমতো ভাইরাল হয়েছে। যেখানে দুই বোনকে অসাধারণ অঙ্গভঙ্গিমায় নাচ করতে দেখা যাচ্ছে।

ভিডিওটি Bingo_Kinjori নামক ইউটিউব চ্যানেল থেকে আপলোড করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, চিরাচরিত বাঙালি গৃহবধূর ন্যায় লাল পেড়ে সাদা শাড়িতে অসাধারণ অঙ্গ ভঙ্গিমায় ডান্স করছে দুই বোন। জনপ্রিয় বাংলা সংগীত ‘তোমরা আসো গো দেখিয়া কমলা নৃত্য করে থমকিয়া থমকিয়া…’-তে দুই বোনের দৃষ্টিনন্দন নাচ সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছে। অনুষ্কা ঘোষ এবং অনুষ্কা ঘোষ জনপ্রিয় এই গানে মনমুগ্ধকর নিত্য পরিবেশনা করেছেন। উল্লেখ্য, ভিডিওটি ইউটিউব পাড়ায় শেয়ার হওয়ার পর থেকে এখনও পর্যন্ত ২.৫ লাখের বেশি মানুষ উপভোগ করেছেন।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026