বাজেট মূল্যের চার চাকার চাহিদা এখন তুঙ্গে দেশজুড়ে। তাই একাধিক কোম্পানি ভালো মাইলেজ এবং বাজেট মূল্যের গাড়ি বাজারে আনার চেষ্টা করছে। এই টার্গেটেড মার্কেটে এখন রাজ করছে মারুতি সুজুকি। টাটা মোটরস, হুন্ডাই ও মাহিন্দ্রার মত ব্র্যান্ডকে পিছনে ফেলে দিয়ে এখন জনপ্রিয়তার শীর্ষে মারুতি সুজুকি। সুজুকি। এই কোম্পানির Swift গাড়িটি যেমন পারফরমেন্সের দিক থেকে দুর্দান্ত, তেমনি কিন্তু মাইলেজ এবং অন্যান্য সমস্ত ক্ষেত্রেই এই গাড়িটি দারুন পারফরম্যান্স দিতে পারে আপনাকে। নানা সময় গ্রাহকের নানান প্রয়োজন সম্পূর্ণ করতে এই গাড়িটি অনবদ্য। এবার জানা যাচ্ছে কোম্পানি এই গাড়ির নতুন ভার্সন লঞ্চ করতে চলেছে।
টোকিও মোটর শোতে সুজুকি তার চতুর্থ প্রজন্মের সুইফট শোকেজ করেছে। নতুন স্টাইল ও অনবদ্য কসমেটিক আপগ্রেডেশন দিয়ে এই গাড়ি ব্যাপক আকর্ষণীয় লাগছে। এই গাড়িতে বড় গ্রিল, নতুন ধরনের বাম্পার, ডিআরএল লাইটিং হেডল্যাম্প, অ্যালয় হুইল নতুন আকর্ষণ হতে চলেছে। আপনি শুনলে অবাক হবেন যে জাপানের সুইফ্ট পেতে চলেছে অত্যাধুনিক ADAS প্রযুক্তি। তবে দামের কারণে এই ভ্যারিয়েন্ট ভারতে লঞ্চ হবে না। ভারতের জন্য, নতুন সুইফট শুধুমাত্র ম্যানুয়াল এবং AMT বিকল্পগুলির সাথে একটি ১.২ লিটার পেট্রোল ইঞ্জিনের সাথে উপলব্ধ হবে। নতুন সুইফট আগামী বছরের মধ্যে ভারতে লঞ্চ হতে পারে বলে মনে করা হচ্ছে।
মিডিয়া রিপোর্ট অনুসারে, এই নতুন swift গাড়িতে উন্নত ইঞ্জিন থাকবে যা ভালো পাওয়ার ডেলিভারি ও মাইলেজ দেবে। এই গাড়িতে ১.২ লিটার ৩ সিলিন্ডার পেট্রোল ইঞ্জিন থাকবে। আর এতে হাইব্রিড প্রযুক্তি আনা হবে। এই গাড়ি কমপক্ষে ৩৫-৪০ kmpl এর মাইলেজ দেবে। আপনি যদি Swift গাড়ির দিওয়ানা হন, তাহলে আর কিছুদিন অপেক্ষা করে কিনে নিন ব্র্যান্ড নিউ নতুন ভার্সনের Maruti Suzuki Swift।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…