টেক বার্তা

TATA Punch, Hyundai Exeter-এর থেকে এই SUV অনেক গুণে ভালো, বেশি মাইলেজের সঙ্গে পাবেন ঢালাও ফিচার

উৎসবের মরসুমে অটোমোবাইল সেক্টরে প্রচুর চাহিদা রয়েছে। SUV গাড়ির চাহিদা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। কিন্তু এসইউভি গাড়ির সমস্যা হল এর দাম। তাই আজ আমরা আপনাকে এমন একটি গাড়ির কথা বলছি যেটা কম বাজেটের মধ্যেও আপনি কিনতে পারবেন। একটি মাইক্রো এসইউভি রয়েছে যেটা পাবেন মাত্র ৬ লক্ষ টাকার প্রাথমিক মূল্যে। আমরা আপনাকে Nissan Magnite সম্পর্কে বলছি। দাবি করা হচ্ছে, এই দাম ও সেগমেন্টে এটিই সবচেয়ে বেশি ফিচার প্রদানকারী এসইউভি। অনেকে মনে করেন এই গাড়ি প্রতিদ্বন্দ্বী Hyundai Exeter এবং TATA Punch এর চেয়ে কয়েক গুণ ভাল এসইউভি।

Nissan Magnite এ রয়েছে ওয়্যারলেস অ্যান্ড্রয়েড অটো ও অ্যাপল কারপ্লে, ওয়্যারলেস স্মার্টফোন চার্জার, ৭ ইঞ্চি টিএফটি সহ সম্পূর্ণ ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, ৮ ইঞ্চি টাচস্ক্রিন, জেবিএল সাউন্ড সিস্টেম, পুশ-বাটন স্টপ/স্টার্ট, ক্রুজ কন্ট্রোল, ডায়নামিকস কন্ট্রোল, এবিএস, রিভার্স পার্কিং সেন্সর এবং আরও সেফটি ফিচার।

নিসান ম্যাগনাইট ১.০ লিটার ন্যাচারাল অ্যাস্পিরেটেড পেট্রোল ইঞ্জিন দ্বারা চালিত যা ৭২ পিএস পাওয়ার এবং ৯৬ এনএম টর্ক তৈরি করে। এটি ১.০ লিটার টার্বো পেট্রোল ম্যানুয়াল দ্বারা চালিত যা ১০০ পিএস পাওয়ার এবং ১৬০ এনএম টর্ক উৎপন্ন করে। রয়েছে পাঁচ স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স। মাইলেজের কথা বললে কোম্পানির দাবি, Nissan Magnite এর মাইলেজ প্রতি লিটারে ২০ কিলোমিটার।

এর দাম ৫.৯৭ লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু হয়ে ১১.০২ লক্ষ টাকা (এক্স-শোরুম) পর্যন্ত যায়। এটি কিয়া সোনেট, মারুতি সুজুকি ব্রেজা, টাটা নেক্সন, হুন্দাই এক্সেটার এবং টাটা পাঞ্চের মতো গাড়ির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে।

Saikat Sarkar

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026