ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

এসবিআই-এ ক্লার্ক পদে ব্যাপক নিয়োগ, কিভাবে চাকরি পাবেন, জেনে নিন সবকিছু – SBI CLERK BHARTI

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এবারে ক্লার্ক এবং জুনিয়র এসোসিয়েট পদে কর্মী নিয়োগ করতে চলেছে। এতদিন ধরে যারা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার চাকরির জন্য অপেক্ষা করে আসছিলেন তাদের জন্য শীঘ্রই আসতে চলেছে বড় সুসংবাদ। শীঘ্রই এসবিআই এই সমস্ত পদের জন্য বিজ্ঞপ্তি জারি করতে পারে। আশা করা হচ্ছে এই নিয়োগের মাধ্যমে মোট পাঁচ হাজার শূন্য পদ পূরণ করা হবে। গত বছর বেঙ্গালুরু, আমেদাবাদ, ভোপাল, ভুবনেশ্বর,পশ্চিমবঙ্গ, চন্ডিগড়, দিল্লি,চেন্নাই, হায়দ্রাবাদ,কেরালা,জয়পুর,লখনৌ, মহারাষ্ট্র, মুম্বাই মেট্রো এবং উত্তর-পূর্ব অঞ্চল সহ বিভিন্ন স্থানে ৫০০৮টি শূন্যপদ পুরণ করেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। অতএব অনুমান করা হচ্ছে এই বছর আবার একই সংখ্যক শূন্য পদ পূরণ করা হবে।

এই পথগুলিতে নিয়োগ হবে সর্বভারতীয় ভিত্তিতে। প্রিলিম, মেইন এবং ইন্টারভিউ রাউন্ডের ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে। প্রিলিম পরীক্ষায় মোট ১০০ নম্বরের মধ্যে ১০০ টি অব্জেক্টিভ প্রশ্ন দেওয়া হবে। মূল পরীক্ষায় মোট ২০০ নম্বরের মধ্যে থাকবে ১০০ টি প্রশ্ন। সময় কাল হবে প্রাথমিক পরীক্ষার জন্য এক ঘন্টা এবং মূল পরীক্ষার জন্য দু’ঘণ্টা এবং ইন্টারভিউয়ের জন্য ৪০ মিনিট। এসবিআই এর অফিশিয়াল ওয়েবসাইটে ২০২৩ সালের অক্টোবরে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে আশা করা হচ্ছে। প্রার্থীরা বিজ্ঞপ্তিতে যোগ্যতা নির্বাচন প্রক্রিয়া আবেদন প্রক্রিয়া এবং শূন্য পদের বিবরণ সম্পর্কে সমস্ত তথ্য পেয়ে যেতে চলেছেন।

পূর্ববর্তী বছরের ন্যায় প্রিলিমের জন্য পরীক্ষা নভেম্বর বা ডিসেম্বর মাসে হতে পারে। যারা প্রিলিম ক্র্যাক করতে পারবেন তাদের মেইন পরীক্ষা হবে জানুয়ারী ২০২৪-এ। পরীক্ষার তারিখ পরীক্ষার বিজ্ঞপ্তিতে ঘোষণা করা হবে। আবেদনের তারিখ অনুযায়ী প্রার্থীদের বয়স ২০ থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে। প্রার্থীদের একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। তার সাথেই থাকতে হবে প্রার্থীদের মৌলিক কম্পিউটার দক্ষতা।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026