ম্যাগাজিন

১০১ বছরে পড়ল জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, ভয়াবহতার সাক্ষী ভারতীয় ইতিহাস

শ্রেয়া চ্যাটার্জি – সালটা ১৯১৯। ১৩ ই এপ্রিল অমৃতসরের জনগণ শহরের পূর্ব দিকে অবস্থিত জালিয়ানওয়ালাবাগে একত্রিত হন। এটি একটি উদ্যান ছিল। এই উদ্যানে প্রবেশের জন্য একটি চওড়া পথ ছিল এবং বেরোনোর জন্য চারটি পথ ছিল। স্থানটির চারিদিক ঘেরা ছিল বড় বড় অট্টালিকাসম বাড়িতে এবং একদিকে ছিল ১০০ ফুট উঁচু পাঁচিল। তার আগেরদিন জেনারেল ডায়ারের নির্দেশে অমৃতসরের সমস্ত সভা-সমিতি নিষিদ্ধ করা হলে ব্রিটিশ শাসক বর্গের অত্যাচারের বিরুদ্ধে মানুষ কোন রকম নির্দেশ না শুনে প্রায় ১০ হাজার মানুষ জালিয়ানওয়ালাবাগের উদ্যানে অংশগ্রহণ করেন। বিশাল জনগণের হাতে কোনো অস্ত্র ছিল না। এই মানুষগুলোর ওপর নির্বিচারে জেনারেল ডায়ারের সৈন্যবাহিনী কোন রকম সতর্কবাণী ঘোষণা না করেই দশ মিনিট ধরে গুলিবর্ষণ করতে থাকে। এই গুলি চালানোর ফলে সরকারি মতে ৩৭৯ জন নিহত এবং প্রায় বারোশো জন আহত হন। তবে মতান্তরে সহস্রাধিক মানুষের মৃত্যু হয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধের পরে ইংরেজরা যে নির্মম অত্যাচার শুরু করেছিল তারই একটা অন্যতম রূপ জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। শুধু অমৃতসর নয়, লাহোর, কসুর এ শোভা যাত্রীদের ওপর অনর্গল গুলি বর্ষণ চলতে । ঘৃণায় ফেটে পড়ে গোটা ভারতবাসী।

কিন্তু কেন এমন এই হত্যাকান্ড? রাওলাট সত্যাগ্রহ কে কেন্দ্র করে যে ব্যাপক আন্দোলন সূচনা হয় তার চরম পরিণতি ঘটে পাঞ্জাবের এই জালিয়ানওয়ালাবাগের নির্মম হত্যাকাণ্ডের। পাঞ্জাব থেকে সবচেয়ে বেশি অংশগ্রহণ করেছিল প্রথম বিশ্বযুদ্ধে। যুদ্ধের সময় পাঞ্জাব থেকে লক্ষ লক্ষ মানুষকে সেনাবাহিনীতে নিয়োগ করা হয়। যার ফলে পাঞ্জাবের গ্রামাঞ্চলের শ্রমিক এবং মজুরের অভাব দেখা যায়। ক্রমশ পাঞ্জাবের মানুষের মধ্যে অসন্তোষ এবং বিক্ষোভ দেখা যায়। যুদ্ধের পরে পাঞ্জাবী সেনারা নিরাশ হয়ে দেশে ফিরে আসেন। ১৯১৯ সালের ১০ এপ্রিল গভর্নরের আদেশের ডাক্তার সত্যপাল ও ডক্টর কিচলুকে অজ্ঞাতবাসে নির্বাচিত করায় জনগণ আরো বিক্ষোভে ফেটে পড়ে। তারা শান্তিপূর্ণ শোভাযাত্রায় বেরোলে তাদের ওপরে ক্রমাগত গুলি চালানো হয়। তাতে প্রচুর মানুষের মৃত্যু ঘটে। যার পরিণতি স্বরূপ জালিয়ানওয়ালাবাগের হত্যাকান্ড।

এই নির্মম হত্যাকাণ্ডের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয় অবমাননার প্রতিবাদে ইংরেজদের দেওয়া ‘নাইট’ উপাধি বর্জন করেন। পরবর্তীকালে এই জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড তদন্তের জন্য একটি জাতীয় কংগ্রেস তদন্ত কমিটি গঠন করা হয় এবং সেই কমিটির সদস্য ছিলেন মতিলাল নেহেরু, চিত্তরঞ্জন দাস, ফজলুল হক প্রভৃতি রা। এই কমিটির রিপোর্ট ১৯২০ সালের ফেব্রুয়ারি মাসে প্রকাশিত হলে, এই রিপোর্ট অনুযায়ী হত্যাকাণ্ডের জন্য ডায়ারকে দোষী সাব্যস্ত করা হয়।

BharatBarta Desk

Published by
BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026