বিনোদন

Indian Idol Season 12:আট মাসের সুরের লড়াইতে ট্রফি জিতলেন পবনদীপ আর অরুণিতা দ্বিতীয়

বিগত আট মাস ধরে ইন্ডিয়ান আইডলের মঞ্চ জমে উঠেছিল। দিন যত এগিয়েছে ততই এবারে এই শোয়ের টিআরপি ছিল বেশ ভালো। গতকাল ছিল এই শোয়ের গ্র‍্যান্ড ফিনালে। শেষ ছয় প্রতিযোগীর মধ্যে চলছে জোরদার গানের টক্কর। গত কাল ছিল ৭৫ তম স্বাধীনতা দিবস। আর এই দিন দেশাত্মবোধক গানে মেতে উঠেছিল সারা মঞ্চ জুড়ে। স্বাধীনতা দিবসের দিন ১২ ঘণ্টা ধরে চলে গ্র্যান্ড ফিনালের অনুষ্ঠান। দুপুর ১২টা থেকে রাত ১২টা। এই দিন তালে, সুরে, নাচে, গানে, উৎসবে মেতে উঠেছিল ইন্ডিয়ান আইডলের মঞ্চ তথা ভারতবাসী।

এই দিন ছয় প্রতিযোগী পবনদীপ রাজন, অরুণিতা কাঞ্জিলাল, সন্মুখাপ্রিয়া, নীহাল তাউড়া, মহম্মদ দানিশ এবং সায়লি কাম্বলে নিজেদের ১০০ শতাংশ দিয়ে পারফর্ম করেন। গতকাল সারা ভারতবাসী ‘নাদান পরিন্দে ঘর আজা…’ গানে মজেছিল। টিভির পর্দা থেকে চোখ সরেনি কারোর। আর সরবেও বা কি করে। সুরের মূর্ছনায় যে ডুবে গিয়েছিলেন বিচারক থেকে শোয়ে উপস্থিত দর্শকের।

ইন্ডিয়ান আউডলের ১২ নম্বর সিজনের বিজয়ী হওয়ার অন্যতম প্রধান দাবীদার ছিলেন পবনদীপ রাজন আর অরুণিতা। অনেকের প্রশ্ন ছিল শেষ হাসি হাসবে কে? দুজনেই হাসলো তবে ১৯ -২০ তফাত। প্রথম হলেন উত্তরাখণ্ডের পবনদীপ আর বাংলার মেয়ে অরুণিতা দ্বিতীয়। ভালো বন্ধুর জয় দেখে খুশিতে আত্মহারা অরুণিতাও অন্যদিকে পবনদীপের চোখের তখন জয়ের অশ্রু। অবশ্য পবনদীপ নিজের নাম শুনে চোখে আনন্দের জল চলে আসে।

তবে অরুণিতা দ্বিতীয় হয়ে খুশি হলেও বড্ড বেশি নিরাশ হয়েছে বাংলার মানুষ। আসলে বনগাঁ-র ছোট মেয়ে অরুণিতা কাঞ্জিলালের সুরেলা কন্ঠ নিয়ে স্বপ্ন দেখেছিল অনেক মানুষ। তাঁর একের পর এক ধামাকাদার পারফরম্যান্স, তাঁর মিষ্টি সুরের জাদুতে ৮ মাস ধরে ডুবেছিল গোটা দেশ সহ বিচারক। এমনকি গ্র‍্যান্ড ফিনালের মঞ্চে ‘ঘুমর’-এর তালে মাত করেছিলেন তিনি। আর অরুণিতার গান শুনে অনেকেই নেচে উঠেছিল৷ অবশ্য সব কিছুর হার জিত তো আছেই। তবে গোটা বাংলার মানুষের আশীর্বাদ আছে অরুণিতার মাথার ওপর।

উত্তরাখন্ডের শান্তশিষ্ট ছেলের এই জয় দেখে গায়কের মায়ের চোখে জল চলে আসে। অন্যদিকে জয়ী হিসেবে পবনদীপের নাম ঘোষণা হতেই তাকে ঘিরে চলে কোলে তুলে নাচ। সব লড়াই শেষে বিজয়ের ট্রফি ওঠে পবনদীপের হাতেই। ইন্ডিয়ান আইডলের সোনালি ট্রফি এবং ২৫ লক্ষ টাকার পুরস্কারমূল্য জিতে নেন এই নবীন গায়ক। সাথে উপহার পান একটা গাড়িও। পাশাপাশি পবনদীপ আর বাকিরা সঞ্চয় করেছে অনেক মধুর স্মৃতি।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026