পলিটিক্স

কংগ্রেস ত্যাগ করলেন মহিলা কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী, যোগ দেবেন কি তৃণমূলে?

আগে কোন ইঙ্গিতপূর্ণ মন্তব্য না করেই হঠাৎ করেই দল ছেড়ে দিলেন মহিলা কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী সুস্মিতা দেব। রবিবার কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভাপতি সোনিয়া গান্ধীকে একটি চিঠি লিখে তিনি সরাসরি জানিয়ে দিয়েছেন কংগ্রেসের প্রাথমিক সদস্যপদ তিনি ছাড়তে চলেছেন। তবে এখনো পর্যন্ত ওই চিঠিতে দল ত্যাগ করার কোন কারণ দেখা যায়নি। সুস্মিতা দেব দল ত্যাগ করার মাধ্যমে জল্পনা উস্কে দিয়েছেন তিনি হয়তো এবারে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যোগদান করতে পারেন। সম্ভবত খুব তাড়াতাড়ি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা।

একটি চিঠিতে সুস্মিতা দেব সোনিয়া গান্ধী কে উদ্দেশ্য করে লিখেছেন, ‘তিন দশক ধরে কংগ্রেসে কাজ করতে পারার সুযোগ আমি উপভোগ করেছি। আমি ব্যক্তিগতভাবে আপনাকে ধন্যবাদ জানাতে চাই এবং আমাকে সুযোগ দিয়ে সাহায্য করার জন্য এবং পথ দেখানোর জন্য আপনাকে ধন্যবাদ জানাই।’

ক্রমশই ত্রিপুরায় এবং অসমে নিজেদের পায়ের ছাপ ফেলতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। এর আগে নির্দল বিধায়ক অখিল গগৈকে দলে নেওয়ার জন্য সরাসরি প্রস্তাব পাঠানো হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। এছাড়াও আরও একজন নির্দল সাংসদের সঙ্গে আলোচনা হয়েছে তৃণমূল কংগ্রেসের। সম্ভাবনা আছে তিনি তৃনমূলে যোগদান করতে পারেন। অন্যদিকে কংগ্রেস নেতৃত্বের সঙ্গে সরাসরি আলোচনায় গিয়েছে তৃণমূল কংগ্রেস।

এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সুস্মিতা দেবের হঠাৎ ইস্তফা অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। প্রসঙ্গত উল্লেখ্য, সুস্মিতা দেবে বর্ষিয়ান কংগ্রেস নেতা সন্তোষ মোহন দেবের কন্যা। শিলচর থেকে প্রথমবারের জন্য নির্বাচিত হয়ে ২০১৪ সালে সাংসদ হয়েছিলেন তিনি। যদিও এই আসনটি প্রথম থেকেই তার পরিবারের একটি শক্ত আসন হিসেবে পরিচিত ছিল।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026