কেন্দ্রীয় সংস্থা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ প্যাকেজিংয়ে চলছে বিপুল কর্মীনিয়োগ। টেকনিক্যাল এবং নন টেকনিকাল একাধিক পদের জন্য চলছে ব্যাপক নিয়োগ। কলকাতা, মুম্বাই এবং একাধিক প্রতিষ্ঠানের বিভিন্ন অফিসে এই কর্মী নিয়োগ করতে শুরু করেছে এই কেন্দ্রীয় সরকারি সংস্থা। আর এই নিয়োগ হবে সম্পূর্ণ ইন্টারভিউয়ের মাধ্যমে।
আপনাদের জানিয়ে রাখি, লেকচারার, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, ক্লার্ক, লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, ইয়ং প্রফেশনাল, অ্যাকাডেমিক অ্যাডভাইজার, ভিজিটিং ফ্যাকাল্টি, প্যাকেজিং ডিজাইনার, অফিস অ্যাটেন্ডেন্ট, রিসার্চ অ্যাসোসিয়েট, সিকিউরিটি গার্ড এবং গার্ডেনার পদে এই বিরাট নিয়োগ হবে। আর সবথেকে বড়ো কথা, এই নিয়োগের বেতনের পরিমাণ বেশ ভালই। কেন্দ্রীয় সরকারি চাকরি, ফলে বেতন নিয়েও কোনো সমস্যা নেই। ফলে, যারা এই বাজারে চাকরি খোঁজ করছেন, তাদের জন্য এটা হতে পারে দারুন সুযোগ। শূন্যপদ এর সংখ্যা ৪০ বা তার কিছুটা বেশি।
লেকচারার, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, ক্লার্ক, লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, ইয়ং প্রফেশনাল এবং অ্যাকাডেমিক অ্যাডভাইজার পদে মাসিক বেতনের পরিমাণ হবে যথাক্রমে ৫৬,১০০ টাকা, ৩৫,৪০০ টাকা, ১৯,৯০০ টাকা , ৩৫,৪০০ টাকা, ৪০,০০০ টাকা এবং ৫০,০০০ টাকা। শিক্ষক পদের জন্য সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি এবং অন্যান্য যোগ্যতা প্রয়োজন।এছাড়া অন্যান্য পদের জন্য আলাদা আলাদা যোগ্যতার মাপকাঠি রয়েছে। আগামী ১৫ মার্চের মধ্যে প্রার্থীদের এই বিভিন্ন বিভাগের জন্য আবেদন করে ফেলতে হবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…