হায়দ্রাবাদে ৩টি নতুন ইলেকট্রিক স্কুটার লঞ্চ করলো TVS, ফিচার দেখলে আপনিও হয়ে যাবেন মুগ্ধ

TVS বুধবার সেকেন্দ্রাবাদের কিরণ TVS ডিলারশিপে তার নতুন IQUBE ইলেকট্রিক স্কুটার লঞ্চ করার ঘোষণা করে দিয়েছে। IQube এবং IQube-S-এর দুটি মডেল, ৫টি রঙে ৩টি আলাদা ভেরিয়েন্টে আসছে এই মুহূর্তে। বুধবার TVS থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্কুটারগুলির চালানোর খরচ ১৫,০০০ কিলোমিটারের জন্য মাত্র ৭,০০০ টাকা। সঙ্গেই, এই স্কুটারের অন রোড প্রাইস ১,১৫,০০০ টাকা থেকে শুরু হবে বলে জানা গেছে। দুটি মডেল ইভি সেক্টরের সর্বশেষ স্কুটার, যা পেট্রোল-চালিত টু-হুইলারের বিকল্প হিসাবে দ্রুত নিজের জায়গা তৈরি করছে এই মুহূর্তে।

TVS IQube স্কুটার ৩.৪ kWh শক্তির দুটি লিথিয়াম আয়ন ব্যাটারি দ্বারা চালিত হয়। এই গাড়িটি সম্প্রতি অটোকারস ইন্ডিয়া থেকে ‘গ্রিন বাইক অফ ইন্ডিয়া’ পুরস্কারও পেয়েছে। অনুষ্ঠানে টিভিএসের এরিয়া ম্যানেজার বিশাল বিক্রম সিং এই স্কুটারের দুটি মডেলের মোড়ক উন্মোচন করেন।

লঞ্চের সময়, বিশাল বিক্রম সিং বলেন, “টিভিএস হল এমন একটি কোম্পানি যার কাছে মোপেড থেকে কমিউটার বাইক, প্রিমিয়াম বাইক, সুপার বাইক এবং স্কুটার পর্যন্ত দুই চাকার সবচেয়ে বড় পরিসর রয়েছে। এখন আমরা আমাদের পরিসরকে বৈদ্যুতিক গাড়ির দিকে আরো প্রসারিত করছি।”

এই মুহূর্তে বাজারে TVS কোম্পানির তিনটি মডেলের ইলেকট্রিক স্কুটার পাওয়া যায় – IQube, IQube-S এবং IQube-ST। “এক চার্জে ১০০ কিলোমিটারের রেঞ্জ এবং প্রতি ঘন্টায় ৭৮ কিলোমিটারের সর্বোচ্চ গতির সাথে, এটি সেরা ইভি টু হুইলারগুলির মধ্যে একটি,” বলেছেন বিক্রম৷

BharatBarta Desk

Recent Posts

লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ, মাসে ৩০০০ টাকা! চালু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম, বাদ যেতে পারে ৩০ লক্ষ নাম

রাজ্যের মহিলাদের জন্য ঘোষিত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় আপডেট সামনে এল। নবান্নে সাংবাদিক বৈঠক…

May 27, 2026

প্যাচপ্যাচে গরমের পর স্বস্তির বৃষ্টি! দক্ষিণবঙ্গে কালবৈশাখীর দাপট, জারি হলুদ সতর্কতা

টানা প্যাচপ্যাচে গরমে নাজেহাল বঙ্গবাসী। অবশেষে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ বিহারের উপর…

May 27, 2026

পাটক্ষেতে গুপ্তধনের খোঁজ! বাদুড়িয়ায় মাটি খুঁড়তেই বেরোল বস্তা ভর্তি টাকা, চাঞ্চল্য এলাকায়

উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। গ্রেফতার হওয়া বাদুড়িয়া পৌরসভার…

May 27, 2026

টানা একসপ্তাহ হাওড়া ডিভিশনে বাতিল থাকবে ৮টি লোকাল ট্রেন, রইল তালিকা

রেল যাত্রীদের জন্য ফের বড়সড় ভোগান্তির খবর। পূর্ব রেলের হাওড়া ডিভিশনে ব্যান্ডেল স্টেশন এলাকায় গুরুত্বপূর্ণ…

May 26, 2026

সরকারি স্কুলের ইউনিফর্ম নিয়ে বিতর্ক, গুণমান খতিয়ে দেখতে রিপোর্ট তলব

রাজ্যের সরকারি ও সরকারপোষিত স্কুলগুলিতে ছাত্রছাত্রীদের জন্য সরবরাহ করা ইউনিফর্মের গুণমান নিয়ে নতুন করে প্রশ্ন…

May 26, 2026

ডায়মন্ড হারবার পুরসভায় ৮ তৃণমূল কাউন্সিলরের ইস্তফা, ‘মডেল’ নিয়ে প্রশ্নের চাপে নেতৃত্ব

দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার পুরসভায় রাজনৈতিক অস্থিরতা নতুন মাত্রা পেল। সোমবার দুর্নীতি, ক্ষমতার কেন্দ্রীকরণ…

May 25, 2026