নিউজ

কোথায় আর ‘আচ্ছে দিন’! মোদী জামানায় ভারতীয় টাকার দাম কমেছে ২৫ শতাংশ

মোদি জামানায় গেরুয়া শিবিরের মুখে আচ্ছে দিন এর প্রতিশ্রুতি পাওয়া যায় প্রায় প্রত্যেকটি রাজনৈতিক সভাতেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে প্রত্যেকটি বিজেপি নেতা জনসভাতে দাবি করেন, “মোদী হ্যায় তো মুমকিন হে”। কিন্তু দেশবাসীর জীবনে কি সত্যিই আচ্ছে দিন আসছে? আসলে গত আট বছরে মোদি জামানায় ভারতীয় টাকার দাম পড়েছে প্রায় ২৫ শতাংশ। ২০১৪ সালে ভারতীয় মুদ্রায় এক ডলারের যা দাম ছিল, তা চলতি বছরে অন্তত ১৬ টাকা ৮০ পয়সা বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি লোকসভার বাদল অধিবেশনে কেন্দ্র সরকারের এমন পরিসংখ্যান চিন্তায় ফেলেছে অর্থনৈতিক বিশেষজ্ঞদের।

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, ২০১৪ সালের ৩১শে ডিসেম্বর পর্যন্ত এক ডলারের দাম ছিল ৬৩ টাকা ৩৩ পয়সা। ২০১৮ সালের ৩১ ডিসেম্বর সেই দাম বৃদ্ধি পেয়ে হয় ৬৯ টাকা ৭৯ পয়সা। ঠিক তার এক বছরের মধ্যে ২০১৯ সালের ডলারের প্রতি ভারতীয় মুদ্রার দাম ছাড়িয়ে যায় ৭০ টাকা। তারপর করোনা মহামারীর সময় এই দাম সমান থাকলেও সম্প্রতি ভারতীয় মুদ্রা বাজারে নেমে এসেছে মন্দা। চলতি বছরের ১১ জুলাই ১ ডলারের দাম বেড়ে হয়েছে ৭৯ টাকা ৪১ পয়সা অর্থাৎ ৮০ টাকার কাছাকাছি।

স্বভাবতই মোদি জামানায় অর্থনীতির এমন অবস্থার কথা বিচার করে কেন্দ্র সরকারের বিরুদ্ধে গলায় সুর তুলেছে বিরোধীরা। যদিওবা কেন্দ্রের দাবি, আন্তর্জাতিক বাজারের প্রভাবে ভারতীয় মুদ্রার দাম এতখানি কমে গেছে। যেহেতু ভারতীয় শেয়ার বাজারে মন্দা চলছে তাই বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে ভরসা পাচ্ছেন না। অন্যদিকে আমেরিকার ফেডারেল ব্যাংক সুদ বাড়ানোর ফলে বিদেশি বিনিয়োগকারী ভারতের শেয়ার বাজার থেকে ক্রমাগত টাকা তুলে নিচ্ছে। আর এতগুলি কারণের সরাসরি প্রভাব পড়ছে ভারতীয় মুদ্রার উপরে। তবে এই পরিস্থিতি কি করে ঠিক হবে সেই নিয়ে সুনির্দিষ্ট কোন জবাব দিতে পারিনি কেন্দ্র সরকার। এখন জনগণকে বিচার করতে হবে সত্যিই কি আসছে আচ্ছে দিন?

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026