নিউজ

বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস কলকাতাসহ দক্ষিণবঙ্গে, তবে ভারী বর্ষণের সম্ভাবনা উত্তরবঙ্গের এই দুই জেলাতে

২১ জুলাই সকাল থেকেই কলকাতার আকাশের মুখভার। সঙ্গে তো রয়েছে গুমোট গরম। আসলে বিক্ষিপ্ত মাঝারি হালকা বৃষ্টিপাত হলেও, ভারী বৃষ্টির দেখা নেই শহরতলিতে। আদ্রতাজনিত অস্বস্তিতে তাই হাঁসফাঁস করছে কলকাতাবাসী। গরমে ঘর্মাক্ত দুপুর কাটাতে হচ্ছে সকলকেই। তবে এর মাঝেই সাময়িক স্বস্তির আশ্বাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। বৃহস্পতিবার কলকাতাসহ সংলগ্ন এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস।

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর যে আজ একুশে জুলাই বৃহস্পতিবার কলকাতায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতায় প্রধানত আকাশ আংশিক মেঘলা থাকবে। আজকে শহরতলীতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। তবে গুমোট গরমের জন্য ফিল লাইক টেম্পারেচার অনেকটাই বেশি হবে।

দক্ষিণবঙ্গের বৃষ্টিপাত নিয়ে বেশ চিন্তিত বিশেষজ্ঞরাও। শ্রাবণ মাসের এই সময় যেখানে জলমগ্ন হয় দক্ষিণবঙ্গ সেখানে ভারী বৃষ্টির কোন দেখা নেই। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টি না শুরু হলেও, উত্তরবঙ্গে স্বমহিমায় ফিরে এসেছে বর্ষা। আলিপুর আবহাওয়া দপ্তর আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে। উত্তরবঙ্গের বাকি ছয় জেলাতেও বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026