নিউজ

একটুর জন্য রক্ষা! ভারতের গা ঘেঁষে মালদ্বীপে ভেঙে পড়ল শক্তিশালী চিনা রকেট

করোনাভাইরাস মহামারী ভারত সহ গোটা বিশ্বে একেবারে তান্ডব ছড়িয়ে রেখেছে। তার মধ্যেই এবারে আরো একটি বিপদ এসে হাজির হয়েছিল কিছুদিন আগে। জানা গিয়েছিল চীনের বৃহত্তম রকেটের ধ্বংসাবশেষ নাকি পৃথিবীর দিকে আছরে পড়তে পারে। এই খবরের পরে চিন্তিত ছিল গোটা বিশ্ব। কিন্তু জানা গেছে এই সমস্ত সমস্যা একেবারে দূরে সরিয়ে দেওয়া গেছে। খবর অনুযায়ী চীনের বৃহত্তম রকেট ১১০ ফুট লম্বা লংমার্চ ৫ বি ওয়াই ২ এর ধ্বংসাবশেষ সরাসরি গিয়ে পড়েছে ভারত মহাসাগরে।

চীনের বিদেশমন্ত্রক আবার জানিয়েছিল রকেট পুরোপুরিভাবে নিয়ন্ত্রনের বাইরে চলে গেছে। কিন্তু রকেট এর উপরে স্তরটিকে সম্পূর্ণরূপে নিষ্ক্রিয় করা হয়েছে। এটি যখন পৃথিবীর বায়ুমন্ডলে ঢুকবে তখন সামনের দিকটা পুড়ে যাবে বলেও জানিয়েছিলেন চীনের বিশেষজ্ঞরা। এছাড়াও পৃথিবীর মানুষকে আশ্বস্ত করে তারা বলেছিলেন, যখন পৃথিবীতে এই রকেটটি আসবে, তখন এই রকেটটি সম্পূর্ণরূপে জ্বলে যাবে। তাই চিন্তার কোন কারণ নেই।

চায়না সেন্ট্রাল টেলিভিশন জানিয়েছে রবিবার সকালে ভারত মহাসাগর এর ওপরে সেই কৃত্রিম উপগ্রহের ধ্বংসাবশেষ গিয়ে পড়েছে। এছাড়াও মার্কিন সেনা মহাকাশ সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর নজরদারি চালিয়েছিল। সেখান থেকেও জানা গিয়েছে একই খবর। অর্থাৎ চিন্তার কোন কারণ নেই, গোটা বিশ্ব স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে। তবে এখনো পর্যন্ত সরকারি কোন বিজ্ঞপ্তি পাওয়া যায়নি।

তবে এটুকুই জানা গেছে স্থলভাগের উপরে কোথাও এই রকেট পড়েনি। করোনা মহামারী যখন এতটা খারাপ প্রভাব বিস্তার করেছে সমগ্র বিশ্বের উপরে, তারপরে যদি এরকম একটি কৃত্রিম উপগ্রহের ধ্বংসাবশেষ শেষে এসে পড়ে তাহলে বিশ্ব সমস্যার মুখোমুখি হতে পারে। তবে বিশেষজ্ঞদের ধারণা ছিল পৃথিবী যেহেতু বেশিরভাগটাই জল, তাই এই রকেট নিশ্চয়ই কোন একটা মহা সমুদ্রের উপরে গিয়ে ভেঙে পড়বে। বিশেষজ্ঞদের কথা মিলিয়ে ভারত মহাসাগরে ভেঙে পড়ল এই বিশাল রকেট।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026